শাহরুখের বাড়ি মুড়ে ফেলা হলো প্লাস্টিকে!
বিনোদন

শাহরুখের বাড়ি মুড়ে ফেলা হলো প্লাস্টিকে!

বিনোদন ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস বা কোভিড-১৯ থেকে বাঁচতে নিজের পুরো বাড়িকে প্লাস্টিক দিয়ে মুড়ে ফেললেন বলিউড কিং শাহরুখ খান। মরণঘাতী ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতেই বাংলোকে প্লাস্টিক দিয়ে ঘিরে ফেলার সিদ্ধান্ত নেন কিং খান।

শাহরুখের বাংলোর ওই ছবি প্রকাশ্যে আসতেই জোর হইচই শুরু হয়েছে।

প্রসঙ্গত, মান্নাতে এই মুহূর্তে গোটা পরিবারের সঙ্গে রয়েছেন শাহরুখ খান। আরিয়ান খান থেকে সুহানা খান, আব্রাম খান এবং গৌরী খানের সঙ্গে রয়েছেন শাহরুখ। পরিবারকে যাতে কোনওভাবে করোনা সংক্রমণ স্পর্শ করতে না পারে, তার জন্যই উপযুক্ত ব্যবস্থা নেন শাহরুখ।

এদিকে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং আরাধ্য। অমিতাভ এবং অভিষেক সমক্রমিত হওয়ায় গত শনিবার তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বাড়িতে থেকেই ঐশ্বরিয়া এবং আরাধ্যার চিকিৎসা করানো হবে বলে জানান অভিষেক।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা