বিপাশা বসু
বিনোদন

ঝড় তুললেন বিপাশা

সান নিউজ ডেস্ক: বলিউডের আবেদনময়ী জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু। সৌন্দর্য্য আর অভিনয় দিয়ে কেড়ে নিয়েছেন অসংখ্য মানুষের মন।

আরও পড়ুন: সালমানের ডাকে মুম্বাই যাচ্ছেন নুসরাত!

দীর্ঘ অপেক্ষার পর মা হতে চলছেন এই অভিনেত্রী। কিছুদিন আগে স্বামী করণকে সঙ্গে নিয়ে সে সুখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন তিনি। তারপর থেকেই নানা সময়ে বিপাশা শেয়ার করছেন তার মাতৃত্বকালীন সময় কাটানোর নানা ছবি ও ভিডিও।

আর বেবি বাম্প নিয়ে স্পেশাল ফটোশুট করে নিজের এই বিশেষ মুহুর্তেকে স্মরণীয় করে রাখা যেন এখন বলিউডের ট্রেন্ড। অনুষ্কা, করিনা, সোনমের পর এবার সেই তালিকায় নাম লিখিয়ে ফেললেন বিপাশা বসু। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে (ইনস্টাগ্রাম) সেই ফটোশুট শেয়ার করলেন অভিনেত্রী।

সেই ছবিতে লাস্যময়ী এ অভিনেত্রী ধরা দিয়েছেন কালো রঙের স্বচ্ছ শিফন কাপড়ে। কাপড়ের আড়াল থেকে স্পষ্ট তার বেবি বাম্প। এই ছবি পোস্ট করে ক্যাপশনে বিপাশা লিখলেন, ‘ম্যাজিকের মতো অনুভূতি। শব্দ দিয়ে বর্ণনা করতে পারব না।’

আরও পড়ুন: দিশা শুধুই বন্ধু, ভালো লাগে শ্রদ্ধাকে

এর আগে স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বেবি বাম্পের ফটোশুট করেছেন বিপাশা। যেখানে সাদা শার্ট পরে বিপাশা ও করণ। বিপাশার শার্টের ফাঁকে উঁকি মারছে তার বেবি বাম্প। আর তাতেই স্নেহের চুমু খাচ্ছেন করণ।

সেই পোস্টে তারকা দম্পতি লিখেছেন, একটা নতুন সময়, নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমার জীবনে আরও একটি রং লাগছে। আরও একটু পূর্ণ হলাম আমরা। একা একা জীবনটা শুরু করেছিলাম। তারপর একে অপরের হাত ধরি। তখন থেকে একসঙ্গে পথ চলছি। পরস্পরের প্রতি এত ভালবাসা দেখতে তেমন ভাল লাগছিল না। তাই এতদিন যারা আমরা দুই ছিলাম, তারা খুব তাড়াতাড়ি তিনে পরিণত হতে চলেছি।

পোস্টে আরও লিখেন, আমাদের ভালবাসা দিয়ে তৈরি সম্পদ খুব শীঘ্রই পরিবারে আসতে চলেছে। আপনাদের সবার নিঃস্বার্থ ভালবাসা, প্রার্থনা, শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা