পূর্ণিমা
বিনোদন

সমালোচনা গুরুত্ব দিচ্ছি না

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা বলেছেন, সব সময়ই যে কোনো ঘটনা কিংবা বিষয়ে মানুষের ইতিবাচকের পাশাপাশি নেতিবাচক কর্মকাণ্ড দেখা যায়। আমি সেসব নিয়ে মোটেও ভাবি না। আমি তো নেতিবাচক কাজ করিনি। তাই কোনো ধরনের সমালোচনা গুরুত্ব দিচ্ছি না। যারা নিন্দুক, তারা সব সময় নিন্দাই করবে। তার জন্য কি থেমে থাকব? মোটেও না।

আরও পড়ুন: বরিশালে চুরি, ঝালকাঠিতে উদ্ধার

সম্প্রতি তৃতীয় বিয়ে নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া প্রসঙ্গে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কেমন আছেন জানতে চাইলে তিন পুরুষের ক্রাশ খ্যাত নায়িকা পূর্ণিমা বলেন, বেশ ভালো সময় কাটছে। আমার স্বামীর পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের সঙ্গে নিয়ে সুন্দরভাবে আনন্দঘন পরিবেশেই দিন কাটছে। সব মিলিয়ে এখন বেশ ভালো আছি। আমার যেমন প্রত্যাশা ছিল, ঠিক তেমন পরিবারেই বিয়ে হয়েছে।

আরও পড়ুন: ময়লার ট্রলিতে মিলল কোটি টাকার স্বর্ণ

বিয়ের খবর জানাতে দেরির কারণ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, আসলে ভালো সময়ের অপেক্ষার কারণেই দেরি হয়েছে। কারণ, বিয়ের পরপরই পরিবারের বেশিরভাগ সদস্য করোনায় আক্রান্ত ছিল। অসুস্থতা নিয়েই তখন ব্যস্ত থাকতে হয়েছে। এ ছাড়া আমরাও একটু দেরিতেই বিয়ের খবর প্রকাশ করার পরিকল্পনা করেছিলাম।

নতুন স্বামী প্রসঙ্গে পূর্ণিমা বলেন, আমার স্বামী বেশ দায়িত্বশীল একজন মানুষ। বিয়ের অনেক আগে থেকেই আমার সঙ্গে পরিচয় তার। প্রায় বছর তিনেক তো হবে। এ সময়ের মধ্যে নিজেরা নিজেদের সম্পর্কে জেনে বুঝেই বিয়ের সিদ্ধান্তে আসি। এখন মনে হচ্ছে বিয়ের সিদ্ধান্তটি সঠিক ছিল।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা