রণবীর কাপুর ও আলিয়া ভাট
বিনোদন

সুখবর দিলেন রণবীর-আলিয়া

সান নিউজ ডেস্ক: বলিউডের তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট গত ১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছেন। বিয়ের ছবি দেখে মনে হয়েছে যেন পরিণতি পেল কোনো রূপকথার গল্প। আলিয়ার সাজ থেকে বিয়ের অতিথি তালিকা- কী নিয়ে চর্চা হয়নি!

আরও পড়ুন: কেকে-র মৃত্যু অস্বাভাবিক, থানায় মামলা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রণবীর-আলিয়ার নতুন ছবি। সেখানে দুজনের টানটান রসায়ন দেখে মুগ্ধ নেটপাড়া। সম্প্রতি কোনো বিজ্ঞাপনের শুটিং সেরেছেন এ জুটি। তারই নেপথ্যের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।

এর আগেও বহু বিজ্ঞাপনী প্রচার একসঙ্গে সেরেছেন রণবীর-আলিয়া। রিয়েল লাইফ কাপলকে দিয়ে ব্র্যান্ডের প্রচারে হামেশাই আগ্রহী থাকে বহুজাতিক সংস্থাগুলো। বিজ্ঞাপনেও রণবীর-আলিয়ার ম্যাজিক দেখাটা কম বড় পাওনা নয় ভক্তদের কাছে।

এক টিএমটি স্টিল বারে বিজ্ঞাপনের শুটিংয়ের ছবিগুলো এখন হু হু করে ভাইরাল। নবদম্পতির ফ্যানেরা ইনস্টাগ্রামে ব্যাপক হারে শেয়ার করছে ছবিগুলো। সেখানে সাদা পোশাকে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দুজন। কখনও আবার আনমনে আড্ডার মেজাজে ধরা দিয়েছেন তারকা দম্পতি।

আরও পড়ুন: কেকে-র মৃত্যু অস্বাভাবিক, থানায় মামলা

প্রসঙ্গত, ২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে শুরু হয়েছিল এ জুটির ভালোবাসার কাহিনি। পরিণতি পায় ছবিপি মুক্তির আগেই। এবার সুখবর দিলেন সেই ছবি নিয়েও। সোশ্যাল মিডিয়ায় রণবীর-আলিয়া জানিয়েছেন, আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’। ফলে খুব শিগগির রুপালি পর্দায়ও একসঙ্গে দেখা যাবে তাদের।

‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জী। সেখানে রণবীর-আলিয়ার পাশাপাশি বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন এবং সাউথ ইন্ডিয়ান তারকা নাগার্জুনও রয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা