বিনোদন

এক্সট্র্যাকশন ট্রেলারের শিশুদের হলিউডে ডাক

বিনোদন ডেস্ক:

চলতি বছরের আলোচিত ছবি ‘এক্সট্র্যাকশন’-নিয়ে নাইজেরিয়ায় এখন তুমুল হইচই। কারণ দেশটির স্কুল পড়ুয়া খুদে কয়েকজন অভিনেতা ও নির্মাতা ছবিটির নকল ট্রেলার তৈরি করে চমকে দিয়েছে খোদ সুপারস্টার ক্রিস হেমসওয়ার্থকে।

চমকিত হয়েছেন ছবির প্রযোজক জো রুশো ও অ্যান্থনি রুশোও। তারা তো বটেই ‘ইকোরডো বোইস’ নামের শিশু গ্রুপটির তৈরি ট্রেলারটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে নেটফ্লিক্সও!

কী আছে সেই ট্রেলারে- এটা জানতে যারাই তাদের কাজটি দেখেছেন, ‘বাহবা’ দিয়েছেন প্রায় প্রত্যেকে।

১০ থেকে ১৫ বছরর বয়সী এ শিশুরা মূল ট্রেলারটির ‘মিম’ তৈরি করেছে। হুবহু অভিনয়ের পাশাপাশি তাদের অভিব্যক্তিও কোনও কোনও ক্ষেত্রে মূল ট্রেলারকে ছাপিয়ে গেছে। আর এতে হলিউডের ভারী ভারী যন্ত্র ও গাড়ির ক্ষেত্রে তারা ব্যবহার করেছে ময়লা ফেলা ট্রলি ও খেলনা গাড়ি।

‘ইকোরডো বোইস’ দলে আছেন সানি ভ্রাতৃদ্বয় মুইজ ও মালিক। তাদের বয়স যথাক্রমে ১৫ ও ১০ বছর।

তাদের তৈরি ভিডিওটি এডিট করেছে তাদের বড় ভাই বাবাটুন্ডে (২৩)। এছাড়া এতে অভিনয় করেছে তাদের কাজিন ফাওয়াজ আইনা (১৩)।

ট্রেলারটি তৈরির পর তারা তাদের ফেসবুক ফ্যানদের বলে, যেন এটি শেয়ারের সময় ক্রিস ও নেটফ্লিক্স কর্তৃপক্ষকে ট্যাগ করে। আর এই তরিকাতেই কাজটি হয়।

মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ভিডিওটি রি-টুইট করে নেটফ্লিক্স। ক্যাপশনে লেখে ‘লাভ দিস’। আর ক্রিসের ক্যাপশনটি ছিল ‘এপিক’!

এখানেই থেমে যায়নি উচ্ছ্বাস। ভিডিওটি দেখে প্রযোজক জো রুশো ও অ্যান্থনি রুশো ‘এক্সট্র্যাকশন-২’এর প্রিমিয়ারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন এই নাইজেরিয়ান শিশুদের।

টুইটে তারা লেখেন, ‘সত্যিই এটা অসাধারণ। আমরা খুবই খুশি হবো তোমরা যদি আমাদের প্রিমিয়ারে আসো। যে কোনও তথ্যের জন্য সরাসরি তোমরা আমাদের মেসেজ করবে। তোমাদের উত্তরের অপেক্ষা আছি।’

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা