বিনোদন

সিলেট উৎসবে থাকছে ১০৯ টি চলচ্চিত্র

বিনোদন ডেস্ক:

স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ প্রদানে আয়োজিত সিলেট চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসরের পর্দা উঠছে রোববার, ৫ জুলাই।

দশ দিনব্যাপী এই উৎসব চলবে ১৫ জুলাই পর্যন্ত। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ২০১৭ সাল থেকে নিয়মিত আয়োজন করছে এই উৎসবের। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে অনলাইনে হচ্ছে এবারের আয়োজন।

রোববার সন্ধ্যা ৭টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. মিঠু চৌধুরী।

এবারের উৎসবে ১১২টি দেশ থেকে ৩০৬১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে। এরমধ্যে নির্বাচিত ১০৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র উৎসব বিশেষজ্ঞ প্রেমেন্দ্র মজুমদার। জুরি বোর্ডে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা আশরাফ শিশির, ওয়াহিদ ইবনে রেজা, মোক্তাদির ইবনে ছালাম, অভিনেতা মনোজ কুমার প্রামাণিক, বাংলাদেশি চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতি ও ভারতীয় চলচ্চিত্র সমালোচক সিদ্ধার্থ মাইতি।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ইফতেখার আহমেদ ফাগুন জানান, দশ দিনব্যাপী উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি চলচ্চিত্রের বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে অন্তর্জালে, যেখানে অংশ নেবেন দেশ-বিদেশের চলচ্চিত্র নির্মাতা, সমালোচক, লেখক, অভিনেতা ও অন্যান্য কলাকুশলী।

আলোচনা অনুষ্ঠানগুলোতে উৎসবের জুরি সদস্যদের পাশাপাশি অংশ নেবেন বাংলাদেশি নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ, নির্মাতা শামীম আখতার, নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, ভারতীয় নির্মাতা অর্ণব মিদ্যা, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, ভারতীয় অভিনেত্রী অবন্তিকা বিশ্বাস, ঊর্মিলা মহন্ত, গায়িকা জুন চ্যাটার্জি, অভিনেতা সোহাম মজুমদারসহ বাংলাদেশ, ভারত, ইরান, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, যুক্তরাজ্য, মিসর, ব্রাজিল, পাকিস্তান, বেলজিয়াম, আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা থেকে ৪০ জন চলচ্চিত্র নির্মাতা।

বিশ্ব চলচ্চিত্র, বিভিন্ন দেশে স্বাধীন চলচ্চিত্র নির্মাণের প্রেক্ষাপট, মহামারি পরবর্তী চলচ্চিত্রের বিপণন ব্যবস্থা, নবাগত নির্মাতাদের চলচ্চিত্রের মানসম্মত, চলচ্চিত্র সমালোচনার বর্তমান প্রেক্ষাপট, কৃষি খাতের উন্নয়ন ও জনসচেতনতা সৃষ্টিতে চলচ্চিত্রের ভূমিকাসহ আরও নানা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা ও সমাপনী অনুষ্ঠান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ওয়েবসাইট, সিলেট চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

উল্লেখ্য, স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ দিতে আয়োজিত সিলেট চলচ্চিত্র উৎসব ইতোমধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে গত তিন বছরে গ্রহণযোগ্যতা অর্জন করেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা