কাজল-অজয়
বিনোদন

শুটিং সেটে কাজলকে চড় মারেন অজয়

সান নিউজ ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল পর্দায় শাহরুখের সাথে তার ব্যাপক জুটি হিট। কিন্তু বাস্তব জীবনে কাজল-অজয় জুটি ভক্তদের কাছে বেশি প্রিয় । হিন্দি চলচ্চিত্রের একজন অন্যতম প্রভাবশালী ও সফল অভিনয়শিল্পী অজয় দেবগন। বদমেজাজি বলে ইন্ডাস্ট্রিতে বেশ বদনাম আছে তার। কাজলের প্রথম গর্ভপাতের ঘটনা তারই প্রমাণ।

আরও পড়ুন: রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

কাজল বলেন,কাভি খুশি কাভি গাম হিট হয়। কিন্তু সে সময়ে ছবির সাফল্যে একটুও আনন্দ করতে পারিনি। প্রথম সন্তানকে হারিয়েছি সে বার। তার পরে আবারও গর্ভপাত হয়। অজয় এবং আমার জন্য সেই সময়টা খুবই কঠিন ছিল। কিন্তু এখন আমাদের পরিবার সম্পূর্ণ। নায়সা এবং যুগ এসেছে আমাদের জীবনে।

ঘটনাটি ঘটেছিল ২০০১ সালে। বলিউড নির্মাতা করণ জোহরের সুপারহিট সিনেমা কাভি খুশি কাভি গাম এর শুটিং সেটে।

শাহরুখ খানের সঙ্গে ইয়ে লড়কা হ্যায় আল্লাহ গানের দৃশ্যের শুটিং চলছিল৷ নাচের মহড়া দিতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান কাজল। সেই মুহূর্তেই খবর পেয়ে সেটে চলে যান অজয়। সকলের সামনে কাজলকে চড় মারেন তিনি।

বলিউড সূত্রে জানা যায়, গর্ভপাতের জন্য কাজলকেই দোষারোপ করেছিলেন অজয়। প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার পরে অজয় কাজলকে অভিনয় করতে বারণ করেন। কিন্তু পর্দার ‘সিমরন’ স্বামীর কথা শোনেননি। এই অবস্থাতেই শুটিং চালিয়ে যান। যে কারণে শুটিংয়ে মাথা ঘুরে পড়ে গেলে ক্ষেপে যান অজয়। শুধু স্ত্রী কাজলই নয়, নির্মাতা করণ জোহরের উপরেও রেগে যান অজয়। তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে দিয়ে নাচ করানোয় ধমক দেন পরিচালককে।

আরও পড়ুন: ব্রাজিলে ভূমিধসে নিহত ১৪

করণ অবশ্য সব রকম সহায়তাই করেছিলেন তখন। কাজলকে দ্রুত মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করান। তবে এ ঘটনায় অনেক দিন পর্যন্ত অজয়-করনের সম্পর্ক ভাল ছিল না। এর পরে দ্বিতীয় বার গর্ভপাত হয় কাজলের।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা