বিনোদন

২৫ মার্চের নাটক ভয়াল রাত

সান নিউজ ডেস্ক : ২৫ মার্চ সেই কাল রাতের ভয়াবহতা নিয়ে বিশেষ নাটক ভয়াল রাত আজ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। ফজলুল করিমের রচনায় এটি প্রযোজনা করেছেন নূর আনোয়ার রঞ্জু ।

আরও পড়ূন: জাতীয় গণহত্যা দিবস

শুক্রবার (২৫ মার্চ) রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ভয়াল রাত।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আল মামুন, আরজুমান্দ আরা বকুল, রামিজ রাজু, তানিন তানহা, জামিল হোসেন, আশরাফুল আশীষসহ আরও অনেকে।

নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক নূর আনোয়ার, মাহমুদ ভার্সিটির প্রফেসর এবং প্রবন্ধ লেখক।

তার একমাত্র মেয়ে লুবনা, স্ত্রী নাজমা ও বিশ্বস্ত জ্ঞাতি কাশেমকে নিয়ে তার সংসার। ২৫মার্চ রাতে হানাদার বাহিনী সাধারণ মানুষের ওপর আক্রমণ শুরু করে। ঢাকার প্রত্যেক বাসা অবরুদ্ধ হয়ে পড়ে। অবরুদ্ধ অবস্থায় মাহমুদের বাসায় ঘটে যায় নানান ঘটনা। লুবনার খালাতো ভাই আবীর। তারা একে অপরকে ভালোবাসে। ২৫ মার্চ আবীরের বাবা তাকে রেখে শহর ছেড়ে চলে যায়। কারণ আবীর ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত। এক পর্যায়ে অনেক রিস্ক নিয়ে আবীর লুবনাদের বাড়িতে আসে। লুবনার বাবা-মা লুবনাকে আবীরের সঙ্গে পাঠিয়ে দেয়। আবীর মুক্তিযুদ্ধে যেতে চায়। সেই রাতের ভয়াবহ, দুর্বিষহ ঘটনাগুলো ঐ পরিবারের বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তুলে ধরা হয়। পাকিস্তানিরা মাহমুদকে তাদের পক্ষে কাজ করতে বলে। মাহমুদ রাজি না হলে মেজরের নির্দেশে সিপাহীরা মাহমুদ, নাজমা ও কাশেমকে জঘন্যভাবে হত্যা করে। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা