শাকিব খানের পদ স্থগিত
বিনোদন
প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন

স্থগিত শাকিব খানের সদস্যপদ

বিনোদন নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তিনি বিগত ৫ মাস ধরে তিনি আমেরিকায় বসবাস করছেন। এর মধ্যেই প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে স্থগিত করা হয়েছে তার সদস্যপদ।

আরও পড়ুন : স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ

বৃহস্পতিবার (২৪ মার্চ) সিদ্ধান্তটি জানিয়েছে সমিতি।

চিত্রনায়ক শাকিব খান অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও সফল। তার প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে বেশ কয়েকটি হিট সিনেমা নির্মিত হয়েছে। সেই সুবাদে তিনি প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্য। একটি নিয়ম না মানার কারণে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে।

আগামী নির্বাচনকে সামনে রেখে সমিতির সদস্যপদ হালনাগাদ করা হয়েছে। তৈরি করা হয়েছে ভোটার তালিকাও। এক্ষেত্রে সদস্যদের চাঁদা ও কিছু কাগজপত্র জমা দেয়ার বিধান রয়েছে। শাকিব চাঁদা দিলেও আয়করের কাগজ বাদ পড়েছে। এ কারণেই তার ভোটাধিকার স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন : বন্ধু ও প্রতারকদের চেহারা উন্মোচিত হবে

আমেরিকাতে থাকার কারণে বিষয়টি নিয়ে শাকিব খানের প্রতিক্রিয়া জানা যায়নি।

প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু গণমাধ্যমকে জানান, শাকিবের সদস্যপদ বাতিল করা হয়নি। কেবল স্থগিত করা হয়েছে। অর্থাৎ আগামী নির্বাচনে তিনি ভোট দিতে পারবেন না। শাকিব আয়কর সংক্রান্ত কাগজ জমা দেননি। সে কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে সমিতি। তবে এর বিপরীতে তার আপিল করার সুযোগ রয়েছে।

আরও পড়ুন : ‘নিরপেক্ষ’ থাকায় ঢাকার প্রতি কৃতজ্ঞ রাশিয়া

আসছে ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন। এতে প্যানেলবদ্ধ হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেলিম খান ও ডিপজল। সভাপতি পদে লড়বেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান আর ডিপজল থাকবেন সাধারণ সম্পাদকের লড়াইয়ে।

আরও পড়ুন : প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে থাকবে বঙ্গবন্ধু

প্রসঙ্গত, গত ২০২১ সালের নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন ঢালিউড কিং। সেখানকার নাগরিকত্ব গ্রহণ করছেন তিনি। শুধু তাই নয়, আমেরিকা থেকে সিনেমা বানানোর কথাও জানিয়েছেন তিনি। যে ছবির শুটিং হবে হলিউডসহ বিখ্যাত কিছু স্থানে। মুক্তি পাবে আন্তর্জাতিকভাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা