শুটিংয়ে, ফিরলেন, শাহরুখ, খান,
বিনোদন

শুটিংয়ে ফিরলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনার কারণে অনেকদিন শুটিং থেকে দূরে ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তবে আর বিরতি নয়, এবার কাজে লেগে পড়েছেন তিনি।

শুক্রবার (২৬ জুন) মুম্বাইয়ের নিজ বাড়ি মান্নাতে একটি টিভি শো’র শুটিং করেছেন ‘বাদশা’।

মান্নাতের ব্যালকুনিতে দাঁড়িয়ে শাহরুখের শুটিং করার মুহূর্ত ধারণ করেছেন এক ভক্ত। সঙ্গে সঙ্গে তা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। এরপরই সেই ভিডিও ভাইরাল।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বড়সড় শুটিংয়ের আয়োজন করা হয়েছে মান্নাতে। ব্যালকুনিতে ক্যামরার সামনে দাঁড়িয়ে হেঁটে হেঁটে হাত নাড়িয়ে ডায়লগ বলছেন শাহরুখ। তার কিছুটা দূরে কয়েকজন ক্রুকেও দেখা যায়।

কোন শো’য়ের শুটিং করছিলেন শাহরুখ তা এখনো জানা যায়নি। তবে ভক্তরা তা জানার জন্য অধির আগ্রহে অপেক্ষায় রয়েছেন।

শাহরুখ খানের সর্বশেষ সিনেমা ‘জিরো’ মুক্তি পায় ২০১৮ সালের ডিসেম্বরে। এটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লে কিছুটা হতাশায় পড়ে যান তিনি। এখন পর্যন্ত তার হাতে কোনো সিনেমা নেই। নানা সময়ে শাহরুখের নতুন সিনেমার গুঞ্জন শোনা যায়, কিন্তু এর একটিরও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা