সুশান্তের, প্রেম,-বিয়ে, নিয়ে, মুখ, খুললেন, বাবা!,
বিনোদন

সুশান্তের প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন বাবা

বিনোদন ডেস্ক:

একমাত্র ছেলের মৃত্যু শোক তাকে যেন পাথর করে দিয়েছিল। এ ক’দিন শুধুই ছেলের ছবিটার সামনে বসে চোখের জল ফেলেছেন তিনি। অবশেষে নীরবতা ভাঙলেন সুশান্ত সিং রাজপুতের বাবা।

এ দিন সুশান্তের মৃত্যু, প্রেম, সম্পর্ক নিয়ে তাকে প্রশ্ন করা হলে অঙ্কিতার প্রসঙ্গ উঠে আসে তার কথায়। তিনি স্পষ্টই জানান, অঙ্কিতা পটনার বাড়িতেও এসেছিলেন। তার সঙ্গেই সুশান্তের বিয়ে হওয়ার কথা ছিল ২০১৬-র শেষ দিকে। কিন্তু ওই বছরের শুরুতেই তাদের ৬ বছরের সম্পর্ক শেষ হয়ে যায়।

কিন্তু কেন এই সম্পর্ক পূর্ণতা পেল না, কেনই বা অঙ্কিতার সঙ্গে বিচ্ছেদ করলেন নায়ক? এর উত্তরে কেকে সিং বলেন, এটা তো একটা বন্ধন। যা হওয়ার তাতো হবেই।

সম্প্রতি বাবা-ছেলের মধ্যে বিয়ে নিয়ে কোনও কথা হয়েছিল? সুশান্তের বাবা জানান, হয়েছিল। তবে রিয়া’কে তিনি চেনেন না।

সুশান্ত বলেছিলেন, এখন করোনার কারণে বিয়ে করা যাবে না। তারপর একটা ছবি হাতে আছে। সেটা হয়ে গেলে ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চ নাগাদ দেখা যাবে।

তবে কাকে সুশান্ত বিয়ে করবেন তা নাকি জানতেন না। এমনকি অঙ্কিতা ছাড়া ছেলের কোনও বান্ধবীর বিষয়ে তার কোনও ধারণা নেই।

বড় আদরের আর বাবা-মায়ের অনেক আশার ফসল ছিলেন সুশান্ত। চার বোনের একমাত্র ছোট ভাই, পরিবারের একমাত্র ছেলে...সুশান্ত সিং রাজপুত। পরপর চার বার মেয়ে হওয়ার পর সুশান্তের বাবা-মা একটি ছেলের আশায় তিন বছর ধরে প্রার্থনা করেছিলেন। তারপরেই কোলে এসেছিলেন সুশান্ত। সুশান্তের বাবা আরও জানিয়েছেন, ছোট বয়সে খোলামেলা স্বভাবের থাকলেও বড় হওয়ার সঙ্গে সঙ্গে সুশান্ত চাপা স্বভাবের হয়ে যান। তার মনের ভিতরের কথা জানা সম্ভব ছিল না।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা