বিনোদন

ট্রল উৎপাতে অতিষ্ঠ কারিনা আলিয়া

বিনোদন ডেস্ক:

গত দশ দিন ধরে ক্রমাগত ট্রোলের শিকার হচ্ছেন করণ জোহর, কারিনা কাপূর খান, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, সোনাম কাপূরেরা। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে স্বজনপোষণের যে অভিযোগ উঠেছে, তাতে স্টার কিডরা নিশানা হচ্ছেন। আর করণকে তো সেই কবে থেকে দাগিয়ে দেওয়া হয়েছে ‘নেপোটিজ়মের ফ্ল্যাগ বেয়ারার’ বলে। এই পরিস্থিতিতে সোনাক্ষীর মতো অনেকে টুইটারে মুখ খুলেছেন।

ট্রোলের হাত থেকে রেহাই মিলছে না ইনস্টাগ্রামেও। সেখানে তারকাদের কমেন্ট বক্স, মেসেজ বক্স ভরে যাচ্ছে নেতিবাচক মন্তব্যে। অনেক ক্ষেত্রেই তা গালিগালাজের পর্যায়ে চলে যাচ্ছে। যে কারণে কারিনা, আলিয়ারা তাঁদের কমেন্ট বক্সে লিমিটেড অ্যাকসেস করে দিয়েছেন। অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক মেসেজই সেখানে আসতে পারবে। এদের পোস্টে কমেন্ট করতে গেলে দেখাবে, ‘কমেন্টস অন দিস পোস্ট হ্যাভ বিন লিমিটেড।’ এই ধরনের ফিল্টার থাকার ফলে যে কেউ আর তাদের প্রোফাইলে কমেন্ট করতে পারবে না।

ট্রোলিংয়ের হাত থেকে বাঁচতে এই পথই নিয়েছেন সোনাম, করণ, সোনাক্ষীর মতো তারকারা। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন একতা কাপূরও। সুশান্তকে প্রথম সুযোগ দেওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনিও কমেন্ট বক্স ফিল্টার করেছেন।

তবে সব তারকা যে এই পন্থা নিয়েছেন, এমন নয়। সুশান্তের মৃত্যুর পরে সালমান খানও ট্রোলের শিকার হয়েছেন। কিন্তু তিনি অ্যাকসেস লিমিটেড করেননি। এ ক্ষেত্রে সালমান মুখ না খুলে তার ভক্তদের সংযত আচরণ করতে বলেছেন। দীপিকা পাদোকোন, রণবীর সিং, আনুষ্কা শর্মা, হৃতিক রোশন, শ্রদ্ধা কাপূরের অ্যাকাউন্ট আগের মতোই রয়েছে। মূলত সুশান্তের মৃত্যুর নেপথ্য কারণ হিসেবে যারা নেটিজ়েনের রোষের মুখে পড়েছেন, তারাই সোশ্যাল মিডিয়া থেকে এই মুহূর্তে দূরত্ব বজায় রাখছেন।

অন্য দিকে ইনস্টাগ্রাম থেকে ‘রিমেম্বারিং’ করে দেওয়া সুশান্তের অ্যাকাউন্টের ভক্তসংখ্যা উত্তরোত্তর বাড়ছে। ১২.৪ মিলিয়ন থেকে সুশান্তের ইনস্টা-ফলোয়ারের সংখ্যা বেড়ে ১৩.৮-এ দাঁড়িয়েছে!

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা