নোরা ফাতেহি
বিনোদন

নোরার ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা

বিনোদন ডেস্ক: বলিউডের আইটেম গার্ল খ্যাত নোরা ফাতেহি। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রাম থেকে আচমকাই গায়েব নোরার অ্যাকাউন্ট। তবে কয়েক ঘণ্টার মধ্যেই ফের ইনস্টাগ্রামে নোরা ফাতেহির অ্যাকাউন্টটি ফিরে আসে। উধাও হওয়ার আগে ঠিক যেমন ছিল, এখনো তেমনটিই রয়েছে তার অ্যাকাউন্ট। কমেনি পোস্ট বা ফলোয়ার সংখ্যা। কিন্তু পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছিল।

অবশেষে রহস্যের সমাধান করলেন তিনি নিজিই। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, সবার কাছে ক্ষমা চাইছি। আমার ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা হয়েছিল। সকাল থেকেই কোনো ব্যক্তি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করছে।

আরও পড়ুন: অভিষেক বচ্চনের জন্মদিন

তাকে দ্রুত সাহায্যের জন্য ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন নোরা।

ইনস্টাগ্রামে আগাগোড়াই সক্রিয় এই অভিনেত্রী। নিয়মিত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ব্যক্তি এবং পেশাগত জীবনের নানা মুহূর্ত। সেই প্রক্রিয়ায় আর ছেদ পড়বে না আপাতত। সাময়িকভাবে উধাও হলেও ফের ইনস্টাগ্রামে ফিরে এসেছেন নোরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা