বিনোদন

মিশা–জায়েদ প্যানেলে সমর্থন দেননি শাবনূর

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা–জায়েদ প্যানেলে সমর্থন প্রসঙ্গে ঢালিউডের দাপুটে চিত্রনায়িকা শাবনূর বলেছেন, ‘বিষয়টা আসলে মোটেও তেমন না। জয় আমাকে ফোন করেছিল, তখন তাদের প্যানেলের জন্য শুভ কামনা জানিয়েছি। আমাকে অনেকেই ফোন করেন। সবার প্রতি আমার তো শুভ কামনা–দোয়া থাকছে। আমি চাই, শিল্পীরা মিলেমিশে থাকুক। এখানে কাদা ছোড়াছুড়ির তো কিছুই নাই। যেমন ভাইয়াও (ইলিয়াস কাঞ্চন) আমার ভীষণ প্রিয়। তার মতো মানুষের জন্য তো মন থেকে শুভকামনা থাকবে। মিশা ভাইয়ের সঙ্গে আমার সিনেমায় কাজ হয়েছে।’

শাবনুর আরও বলেন, শাবনূর আরও বলেন, ‘এখানে তো কেউ আসলে যুদ্ধে নামেননি। শিল্পীদের মনমানসিকতা উদার থাকতে হবে। এবার আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে, রিয়াজ ও ফেরদৌস একসঙ্গে আছে। সুন্দর সব কথাবার্তাও বলছে। দুই প্যানেলের জন্যই আমার আন্তরিক শুভকামনা রইল।’ দেশে থাকলে নিশ্চয় ভোট দিতেন? কোন প্যানেলকে আপনি ভোট দিতেন, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা তো এখানে বলা যাবে না। দেখে দেখে তবেই আমি নিজের পছন্দের সবাইকে ভোট দিতাম।’

আরও পড়ুন: এফডিসিতে গেলে আমাকে মেরে ফেলবে

তিনি আরও বলেন, ‘দুই প্যানেলে আমার আর্টিস্টরাই আছেন। মৌসুমী আপা আমার বড় বোনের মতো। তাঁর সঙ্গে আমার অনেক সুন্দর স্মৃতি। রিয়াজ আর ফেরদৌস তো আমার খুবই অসাধারণ দুজন সহকর্মী। তাদের সঙ্গেও আমার অনেক সিনেমায় কাজ হয়েছে। তাই আমি বলতে চাই, সবাইকে আমি ভালোবাসি। দিন শেষে সবাই মিলেমিশে থাকুক।’

প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সহযোগিতার হাত প্রসারিত করে কাজের পরিবেশ সৃষ্টি করার অঙ্গীকার করেছে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেল, অন্যদিকে দুবার সমিতির নেতৃত্বে থাকা মিশা ও জায়েদের অঙ্গীকার—দেশপ্রেম-দায়িত্ব-শৃঙ্খলা-সুস্থ সংস্কৃতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

আরও পড়ুন: শিল্পীদের বঞ্চনার হাত থেকে রক্ষা করুন

শিল্পী সমিতির নির্বাচনে দুটি প্যানেলে লড়ছেন ৪২ জন চলচ্চিত্র অভিনয়শিল্পী। ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলে আছেন অমিত হাসান, শাকিল খান, রিয়াজ, ফেরদৌস, ডি এ তায়েব, সাইমন, শাহনূর, নিরব, ইমন, আজাদ খান, পরীমনি, আরমান, আফজাল শরীফ, কেয়া, নানা শাহ, জেসমিন, সাঙ্কোপাঞ্জা, গাঙ্গুয়া ও সীমান্ত।

অন্যদিকে, মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলে আছেন ডিপজল, রুবেল, সুব্রত, মৌসুমী, অরুণা বিশ্বাস, রোজিনা, আলীরাজ, সুচরিতা, নাদির খান, অঞ্জনা, বাপ্পারাজ, আসিফ ইকবাল, চুন্নু, আলেকজান্ডার বো, জয় চৌধুরী, জ্যাকি আলমগীর, জাকির হোসেন, ফরহাদ হোসেন ও হাসান জাহাঙ্গীর।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা