ছবি- ইভান খান
বিনোদন

দূরত্ব কখনো ভালবাসা কমায় না

নিজস্ব প্রতিবেদন: আমি সাগর কিংবা পাহাড় হতে চাই না। আমি চাই আকাশ হতে যার কোন সীমা নেই, যে অসীম। আমি চাই আমার সত্ত্বা বিলিয়ে দিতে আমার দেশ মায়ের তরে। ভালবাসি মা, মাটি ও আমার দেশকে।

কি ভাবছেন এগুলো শুধু কথার কথা? না এগুলো কোন কথার কথা নয়। এগুলো এমন এক প্রবাসীর মনের কথন যে কিনা দূরদেশে থেকেও দেশকে ভালোবাসে।দেশের জন্য এমন কিছু করতে চায় যাতে করে দেশের উপকারের সাথে সাথে আমাদের আগামী প্রজন্ম দেখতে পাবে নতুন আর অসাধারণ কিছু কীর্তি।

আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিব এমন একজন গুনী মানুষের সাথে যে কিনা দূরদেশে থেকেও ভুলেনি তার দেশ মা ও মাটিকে। বলছি কানাডার প্রবাসী ইভান খানের কথা। ছোট বেলা থেকেই গানের প্রতি আসক্ত ইভান নিজের পড়াশোনার পাশাপাশি সর্ম্পূণ করেছেন সাউন্ড ইন্জিনিয়াং এর উপর গ্রেজুয়েশন।

কানাডার মতো উচ্চ বিলাস সর্ম্পূণ জায়গায় পেয়েছেন অনেক সম্মান ও সুযোগ। কিন্তু সেই সম্মানকে পায়ে ঠেলে দিয়েছেন শুধু মাত্র নিজের দেশের জন্য কিছু করবেন বলে।তার স্বপ্ন সে যে শিক্ষা গ্রহণ করেছেন সেটা সবার আগে কাজে লাগাবে তার নিজের জন্মভূমি বাংলাদেশে।

স্বপ্ন পূরণের লক্ষ্যে ইভান ‘অন্তরে বাংলাদেশ’ নামের একটি একক অ্যালবাম বের করেন। যেই অ্যালবামটির বিশেষত্ব ছিল যে অ্যালবামটির সবকটি গান, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন ইভান নিজেই।

গানগুলোর শিরোনাম হলো-বাংলাদেশ, অন্তরে, বনের রাজা সিংহ, অনেকদিন পর, প্রার্থনা, আমাকে জাগিও না, এত সুন্দর পৃথিবী, আল্লাহ তুমি কোথায়, বুঝতে পারিনি, আমি ভয় পাই না, মা ও দুটি ইন্সট্রুমেন্টাল ভার্সন।

এই অ্যালবামের গান গুলো সবার কাছে পৌঁছাতে না পারলেও জায়গা করে নিয়েছে হাজারো শ্রোতার হৃদয়ে।এর কিছুদিন পরই নিজের কাজের তাগিদে তাকে ফিরে যেতে হয় সুদূর কানাডায়। কিন্তু সেখানে গিয়ে সে ভুলে যায়নি তার মা ও মাটিকে। প্রতি বছরই হাজারো কাজের ফাঁকে ফিরে আসে তার চরম প্রিয় জন্মভূমির কোলে।

বর্তমানে সে অবস্থান করছে তার জন্মভূমিতে। কিন্তু কাজের তাগিদে তাকে আবারও ফিরে যেতে হবে দূরদেশে। এরই ফাঁকে ইভান খান সাননিউজকে জানিয়েছেন কিছু অব্যক্ত কথন।

ইভান বলেন, আমি আজ পর্যন্ত যা শিখেছি তা পুরোটাই উজার করে দিতে চাই আমার দেশের জন্য। দেশের জন্য ও আগামী প্রজন্মের জন্য এমন কিছু করে রেখে যেতে চাই যেন আমার চলে যাওয়ার পরও আমার কাজ তাদের কাছে অক্ষয় হয়ে থাকে। আমি খুব শীঘ্রই আবার ফিরে আসব আমার মায়ের কাছে।

ইভান আরও বলেন, বর্তমান যে পরিস্থিতি তাতে আমাদের সবার উচিত সবার পাশে দাড়ানো। আর সর্তকতা অবলম্বন করা। মনে রাখতে হবে যে খারাপ সময় খুব বেশিদিন টিকে থাকতে পারে না, নতুন আর সুস্থ সূর্যদয় খুব শীঘ্রই দেখা দিবে। আর ততদিন পর্যন্ত আমাদের মনোবল শক্ত করতে হবে, এই কঠোর সময়ের বিরুদ্ধে লড়াই করতে হবে।

সবশেষে দেশ ও দেশের মানুষের শুভকামনা করেন এই গুনী শিল্পী। সেই সাথে সবার কাছে দোয়া চান নিজের স্বপ্ন পূরণের জন্য।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা