ছবি: শাওলি মিত্র
বিনোদন

নাট্যব্যক্তিত্ব শাওলি মিত্র আর নেই

বিনোদন ডেস্ক: না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পশ্চিমবঙ্গের বরেণ্য নাট্যব্যক্তিত্ব শাওলি মিত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রোববার (১৬ জানুয়ারি) দুপুর ৩টা ৪০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

নাট্যকিংবদন্তি শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের মেয়ে শাওলি মিত্র। বাবার মতো তিনিও অগোচরে বিদায় নিলেন। কারণ তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর মৃত্যু সংবাদ প্রকাশ করে তার পরিবার।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর যেন তার মৃত্যুর খবর প্রকাশ করা হয় এমনটাই বলে গিয়েছিলেন শাওলি মিত্র। ফুলের ভারে যেন তার দেহ সেজে না ওঠে। আর এ দায়িত্ব তার মানস-পুত্র-কন্যা সায়ক চক্রবর্তী ও অর্পিতা ঘোষের উপরে দিয়ে যান।

মহা-সমারোহ বা পুষ্পস্তবকে তার দেহ সাজিয়ে তোলার বিরুদ্ধে ছিলেন শাওলি। অন্যান্য সাধারণ মানুষের মতোই সাদামাঠাভাবে, সবার অগোচরে চলে যেতে চান তিনি। আর সেই কথাই রেখেছে তার পরিবার।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা