বিনোদন

গোপন রহস্য ফাঁস করলো রাম চরণ

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও বরেণ্য অভিনয়শিল্পী, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মন্ত্রী চিরঞ্জীবীর পুত্র রাম চরণ। তিনি তার অভিনয় জীবনে এখন পর্যন্ত অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন।

কিন্তু নতুন খবর হচ্ছে, সম্প্রতি ‘রাউডি বয়েস’ সিনেমার প্রি-রিলিজ অনুষ্ঠানে হাজির হয়ে তিনি একজন মানুষকে কীভাবে সফল অভিনেতা হতে হয় সে বিষয়ে নিজের ভাবনার কথা জানান।

রাম চরণ বলেন, ‘একজন অভিনেতা হিসেবে সফল হতে হলে অভিনয় দক্ষতার চেয়ে বেশি জরুরি নিয়মানুবর্তিতা। সকাল ৭টায় সেটে উপস্থিত হবেন, আর বাসায় ফিরবেন শুধু ওয়ার্কআউটের জন্য। এটা শুনতে বিরক্তিকর মনে হলেও সব সফল অভিনেতাই কাজটি করেছেন।’

রাম চরণের বাবা চিরঞ্জীবী তাকে নিয়মানুবর্তিতার শিক্ষাটি দিয়েছিলেন। তা উল্লেখ করে তিনি বলেন, ‘যে ব্যক্তি নিয়মকানুন মেনে চলেন, তিনি অনেক প্রতিভাবান মানুষের চেয়ে বেশি সফল হন। আমি যখন অভিনয় ক্যারিয়ার শুরু করি, তখন আমার বাবা আমাকে বিষয়টি শিখিয়েছিলেন।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা