রাশমিকা মান্দানা
বিনোদন

রাশমিকার জয়রথ 

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় রাশমিকা মান্দানা। ভারতের জাতীয় ক্রাশ খ্যাত অভিনেত্রী তিনি। তাঁর ছবি মানেই যেন বক্স অফিসে সাফল্য।

সর্বশেষ ‘পুষ্পা—দ্য রাইজ’-এও তার ব্যতিক্রম নয়। মহামারির সময়ে ভারতের প্রথম ছবি হিসেবে মাত্র পাঁচ দিনেই ২০০ কোটি রুপির ব্যবসা করেছে ‘পুষ্পা’। এ জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই রাশমিকার, ‘এটা অবিশ্বাস্য।

মানুষ যেভাবে সিনেমা হলে ফিরেছে, সেটা আমাকে অবাক করেছে। মহামারির কারণে ছবির খুব বেশি প্রচারণা হয়নি, তার পরও দর্শকরা ঠিক এসেছেন। সবাইকে ধন্যবাদ।’ ইন্ডিয়ান এক্সপ্রেস’র প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

‘পুষ্পা’ মুক্তির দিনেই ভারতে মুক্তি পেয়েছে বহুল আলোচিত হলিউড ছবি ‘স্পাইডার-ম্যান—নো ওয়ে হোম’। অনেক বক্স অফিস বিশ্লেষকই মনে করেছিলেন, ‘স্পাইডার-ম্যান’-এর সামনে দাঁড়তে পারবে না ‘পুষ্পা’। কিন্তু সবাইকে অবাক করে দুর্দান্ত ব্যবসা করছে ছবিটি। ‘পুষ্পা’য় রাশমিকা ছাড়া আরো আছেন আল্লু অর্জুন ও ফাহাদ ফাসিল।

এদিকে ছবির ২০০ কোটি রুপির মাইলফলক অর্জনের দিনে একটি ব্যক্তিগত মাইলফলকও স্পর্শ করেছেন রাশমিকা। তাঁর ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা দুই কোটি ৫০ লাখ ছাড়িয়েছে। উপলক্ষটি কেক কেটে উদযাপন করেছেন অভিনেত্রী, ভক্তদের দিয়েছেন ধন্যবাদ।

দক্ষিণের বিভিন্ন ভাষায় দারুণ পারফরমের পর ২০২২ সালে হিন্দিতে অভিষেক হবে রাশমিকার। এর মধ্যেই অমিতাভ বচ্চন ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে দুটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

সান নিউজ/এনকে/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা