বিনোদন

ওলি-আউলিয়ার শহরে পরীমনি

বিনোদন ডেস্ক: পাহাড়-সমুদ্রে ঘেরা ওলি-আউলিয়ার শহর চট্টগ্রামে গেছেন ঢালিউডে এই সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা পরীমনি। একদিন-দুদিন নয়, বরং টানা এক মাসের বেশি সময় বন্দর নগরী চট্টগ্রামে থাকবেন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা রকম আলোচনা-সমালোচনা।

জানা গেছে, ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদারকে ঘিরে নির্মিত ‘প্রীতিলতা’ সিনেমায় শুটিংয়েই গেছেন পরীমনি। প্রীতিলতার ভূমিকায় অভিনয় করছেন পরীমনি। নতুন এই সিনেমার শেষ লটের শুটিং হবে বন্দর নগরীতে। সিনেমাটি নির্মাণ করছেন রাশিদ পলাশ।

‘প্রীতিলতা’ সিনেমায় আরও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা, আর এ রাহুল প্রমুখ। এই সিনেমায় গান করেছেন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী কবীর সুমন। সিনেমাটির চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানী।

বিষয়টি নিশ্চিত করে নির্মাতা রাশিদ পলাশ জানান, আগামী ১২ ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং হবে। চলবে আগামী বছরের ১২ জানুয়ারি পর্যন্ত। তবে কোথায় কোথায় চিত্রায়ন হবে, সেটা একদমই বলতে রাজি হননি তিনি।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে ‘প্রীতিলতা’ সিনেমাটির শুটিং শুরু হয়। রাজধানীর উত্তরা, তেজগাঁও এবং পুরান ঢাকায় মাত্র আট দিন সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা