শ্রীলেখা মিত্র
বিনোদন

জীবনের থেকেও কি ধর্ম বড়

বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি বাংলাদেশে সম্প্রতি সাম্প্রদায়িক হামলা ও হিংসার বিরুদ্ধে কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায়।

অভিনেত্রী শ্রীলেখা প্রশ্ন ছুঁড়েছেন, মানুষের জীবনের থেকেও কি ধর্ম বড়?

সর্বশেষ গতকাল রোববার (১৭ অক্টোবর) রাতে রংপুরের পীরগঞ্জে হিন্দুদের অন্তত ২০টি ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এসব ঘটনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশ হচ্ছে। সেই সূত্রেই বিষয়টি জানতে পেরেছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী। তিনি এসব হামলার প্রতিবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ধর্ম…উপাসনার হাতিয়ার, নাকি যুদ্ধের?

একই ইস্যুতে তিনি কলকাতার একটি সংবাদমাধ্যমে বলেন, ‘ধর্মের ভিত্তিতে যুদ্ধ, ভেদাভেদের চেষ্টা চলতে থাকে। মানুষ যুদ্ধ চায়, শান্তি চায় না। এটা খুবই দুঃখের। হিন্দু মুসলমানকে মারুক কিংবা মুসলমান হিন্দুকে মারুক, আখেরে সাধারণ মানুষেরই মৃত্যু হচ্ছে। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত।

২০২১ সালেও মানুষ ধর্মের অজুহাত দিয়ে এই সমস্ত করে যাচ্ছে, এগুলো সত্যিই কষ্টের। মানুষের জীবনের থেকেও কি ধর্ম বড়?’

অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন শ্রীলেখা। তিনি ছাড়াও কলকাতার একাধিক তারকা বাংলাদেশে মন্দির ও পূজামণ্ডপে হামলার বিষয়ে কথা বলেছেন। অভিনেতা পরমব্রত আহ্বান জানিয়েছেন, সচেতন মানুষদের এগিয়ে আসতে। গোঁড়ামি, মৌলবাদ সব ধর্মেই রয়েছে। তাই ওই ধর্মের সচেতন মানুষেরাই তাদের পরাস্ত করতে হবে বলে মনে করেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা