বিনোদন

‘রকেট্রি’তে সাংবাদিক শাহরুখ খান!

বিনোদন ডেস্ক:

অনেকদিন পর বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। পরিচালক-অভিনেতা আর. মাধবনের আসন্ন সিনেমা ‘রকেট্রি-দ্য নাম্বি এফেক্ট’-এ অতিথি চরিত্রে দেখা যাবে তাকে।

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ সিনেমার পর এখন পর্যন্ত আর কোনো নতুন সিনেমায় দেখা যায়নি শাহরুখ খানকে।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, সিনেমাটিতে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাহরুখকে। যে চরিত্রটি হচ্ছে সাংবাদিকের।

এর আগে শাহরুখের ‘জিরো’তে নাসার বিজ্ঞানী হিসাবে ক্যামিও চরিত্র করেছিলেন মাধবন। এবার শাহরুখ তার সিনেমায় অভিনয় করে ভালোবাসার মূল্যায়ন দিচ্ছেন।

জানা যায়, গত বছর ‘রকেট্রি’র শুটিং সম্পন্ন করেছেন শাহরুখ। সিনেমাটিতে সাংবাদিক শাহরুখ সাক্ষাৎকার নেবেন বিতর্কিত বিজ্ঞানী নাম্বি নারায়ণের। ফ্ল্যাশব্যাকে ফুটে উঠবে সিনেমার গল্প।

‘রকেট্রি’র কাহিনীকার,পরিচালক এবং প্রযোজক আর. মাধবন। এছাড়া সিনেমাটিতে অভিনয়ও করেছেন তিনি। এটি তার প্রথম পরিচালিত সিনেমা। ইসরোর বিজ্ঞানী তথা এয়ালোস্পেস ইঞ্জিয়ার নাম্বি নারায়ণের বায়োপিক এটি।

এই সিনেমাটি ছাড়াও রণবীর-আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাতেও ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা