মডেল ও ডেন্টিস্ট নায়লা নাঈম
বিনোদন

ছিনতাইকারীর কবলে নায়লা নাঈম

বিনোদন ডেস্ক: রাজধানীর মগবাজার রেলক্রসিং এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন মডেল ও ডেন্টিস্ট নায়লা নাঈম।

সোমবার (১১ অক্টোবর) দুপুর বারোটায় এ ঘটনা ঘটে।

নিজের স্কুটি চালিয়ে গন্তব্যে যাবার সময় কয়েকজন ছিনতাইকারী এসে সবার সামনে তার ব্যাগ টানাটানি করতে থাকে। ব্যাগ নিয়ে টানাটানির ফলে এক পর্যায়ে স্কুটি নিয়ে তিনি রাস্তায় পড়ে যান।

পরে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তবে তারা কিছু নিতে পারেনি নায়লার কাছ থেকে। রাস্তায় পড়ে আহত হলেও কেউ সেসময় সাহায্যে এগিয়ে আসেননি।

নায়লা নাঈম বলেন, বেলা এগারোটা ৪৫ মিনিটে মগবাজার রেলক্রসিংয়ে ট্রেন চলে যাবার পর ক্রসিং পার হওয়ার সময় দুই ছেলে দৌঁড়ে এসে আমার গায়ে জড়ানো ক্রসব্যাগ টানাহ্যাঁচড়া শুরু করে। স্কুটির পিকআপ কমানো ছিল তখন। সে অবস্থায় ওদের টানাটানির কারণে আমি স্কুটি নিয়ে বামে পড়ে যাই।

নায়লা বলেন, ছিনতাইকারীরা চল যাবার পর কয়েকজন পথচারী এসে আমাকে সাহায্য করেন। অথচ বিপদের সময় কেউ এগিয়ে আসেনি। তবে ছিনতাইকারীরা বেপরোয়া হোয়ে গেলে বাইক থামিয়ে তিনজন মানুষ দৌড়ে এসে আমাকে সাহায্য করেন।

তিনি বলেন, আমার হাত ছিলে গেছে। ঘটনার পর প্রাথমিক চিকিৎসা নিয়েছি। এঘটনায় থানায় কোনো জিডি করেননি বলেও জানান নায়লা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা