বিনোদন

অভিযোগ অস্বীকার করলেন বুবলি

বিনোদন ডেস্ক: ঢালিউডে দীর্ঘদিন পর বিগ বাজেটের সিনেমা ‘চোখ’ মুক্তি পেতে যাচ্ছে, অথচ শিল্পীদের প্রচারণায় তেমন একটা দেখা যাচ্ছে না। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া এ জন্য সিনেমার নায়ক-নায়িকা বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন চিত্রনায়িকা শবনম বুবলি।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বুবলী বলেন, সিনেমা একটা টিমওয়ার্ক। বর্তমানে সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। আমার অফিসিয়াল ফেসবুক পাতায় বেশ কয়েকদিন ধরেই আমি প্রচারণা করছি।

তিনি আরও বলেন, আমার ভেরিফাইড পেজে গেলেই দেখতে পাবেন কী পরিমাণে সিনেমাটি নিয়ে পোস্ট করা হয়েছে। এখন যে সিনেমাগুলোর শুটিং করছি, সেগুলো আগে থেকেই সিডিউল নির্ধারিত ছিল। হঠাৎ করেই ‘চোখ’ মুক্তির পরিকল্পনা করা হয়েছে। সিডিউল জটিলতায় প্রচারণায় কিছুটা ব্যাঘাত ঘটছে।

বুবলী বলেন, দুই দিন আগে দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তারিখ দেওয়া থাকলেও আমি কাউকে পাইনি। শেষ পর্যন্ত অনুষ্ঠান দুটি বাতিল করতে হয়েছে। সবার কাছে ইন্টারভিউ দিচ্ছি, ‘চোখ’ নিয়ে কথা বলছি।

‘চোখ’ ছবিটি নিয়ে বুবলি বলেন, এটি ভালো গল্পের একটি সিনেমা। করোনার সময় বেশ সীমাবদ্ধতার মধ্যে আমরা সিনেমাটির শুটিং করেছি। এটি পরিচালকেরও প্রথম সিনেমা। সবকিছু মিলিয়ে দর্শকদের ভালোলাগার মতো একটি সিনেমা। বেশ ভালো লাগছে ১৮ মাস পর প্রেক্ষাগৃহে আমার কোনও নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। সর্বশেষ গত বছর কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। প্রত্যাশা করব নতুন স্বাভাবিক অবস্থায় দর্শক সিনেমাটি দেখবেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা