বিনোদন

ভিন্ন লুকে আরিফিন শুভ

বিনোদন ডেস্ক: বহুল আলোচিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় আরিফিন শুভকে দর্শক ভিন্ন লুকে দেখবেন। এই ছবির জন্য টানা ৯ মাস ধরে আস্তে আস্তে শরীরের গড়নে পরিবর্তন এনেছেন শুভ।

জানা গেছে, ২০১৮ সালের নভেম্বরের শেষ দিকে ‘মিশন এক্সট্রিম’ ছবির প্রাথমিক প্রস্তুতি শেষ করে সিদ্ধান্ত নেন, দেহগড়ন ভেঙে নতুন আকারে নিজেকে তৈরি করবেন। শুরু হলো জিমে দীর্ঘ প্রশিক্ষণ। শারীরিক এই পরিবর্তন আনতে লেগেছে ৯ মাস।

এই সময়ে অন্য সিনেমায় অংশ নেননি তিনি। ৯ মাসের এই রূপান্তরের যাত্রায় শুভর পায়ের টিস্যু পর্যন্ত ছিঁড়েছে। এখনো পায়ের এই সমস্যায় মাঝেমধ্যেই ভোগেন। শরীরের এমন পরিবর্তনের জন্য রাত ১০টার মধ্যে ঘুমিয়ে পড়তে হতো।

শুধু তাই নয়, ঘুম থেকে উঠতে হতো ভোর ৫টায়। চলত প্রস্তুতি। সামান্য বিরতি দিয়ে টানা ব্যায়াম করতে হতো। জিমেই খেতে হতো। আর ধাপে ধাপে করতে হতো কার্ডিও আর ওয়েট ট্রেনিং। প্রচণ্ড ভোজনরসিক শুভর খাবারের তালিকায় থাকত মাছ, সবজি, ডিমের সাদা অংশ, বাদাম, পিনাট বাটার।

সেই সময়গুলো কেমন কেটেছে জানতে চাইলে শুভ বলেন, ‘ট্রেনিংয়ের সময়টায় অসামাজিক হয়ে গিয়েছিলাম। বন্ধুদের আড্ডায় কিংবা কোনো অনুষ্ঠানে ওই সময় আমাকে কেউ পেত না।’

ট্রেনিংয়ের মাঝপথে শারীরিক ভাঙচুরে কখনো কখনো মনে হয়েছে আর পারবেন না। তখন এই ভেবে নিজেকে শক্তি জুগিয়েছেন, ‘অন্য দেশের অভিনেতারা পারলে আমি কেন পারব না?’

শারীরিক এই পরিবর্তন আপনাকে কী শিখিয়েছে এমন প্রশ্নের জবাবে বলেন, ‘মন থেকে চাইলে কোনো পথই কঠিন নয়। আমার মনোবল আরও শক্তিশালী হয়েছে,।’


নিজের এই শারীরিক রূপান্তর নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন আরিফিন শুভ। গত বছর সেটি প্রকাশ পেয়েছে। তথ্য চিত্রটি ইউটিউবে প্রকাশ করার পর সমালোচনার মুখে পড়েন শুভ। শুনতে হয়েছে, একটি বাংলা সিনেমার জন্য ৯ মাস শরীরের পেছনে ব্যয় করা এক ধরনের বাড়াবাড়ি।

শুভ বলেন, ‘১৮ কোটি মানুষের দেশে ঠিকঠাক ১৮টি সিনেমা হল পাওয়া যাবে কি না, সন্দেহ আছে। সেই ইন্ডাস্ট্রিতে একটি ছবির জন্য ৯ মাস ধরে নিজেকে তৈরি করেছি, সেটা পাগলামো ছাড়া আর কিছুই না। অনেকেই হয়তো এই পাগলামো করবে না। কারণ, হলিউড-বলিউডের মতো আমাদের ব্যবসা নেই।’

শুভ এই খাটুনি নিয়ে মনে করেন, ‘আমি খুব ট্যালেন্টেড অভিনয়শিল্পী নই। আমার ট্যালেন্ট অভিনয়ে নয়, পরিশ্রমে। আমি খাটতে জানি।’

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে ‘মিশন এক্সট্রিম’। আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তি পাবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা