বিনোদন

ফেসবুক লাইভে শাবনূরের হুঁশিয়ারি (ভিডিও)

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর ফেসবুক লাইভে এসেই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে তার নামে ফেক আইডি চালু করেছেন তাদের বিরুদ্ধে এই সতর্ক বার্তা দিয়েছেন শাবনূর।

শাবনূর বলেন, আমি দীর্ঘদিন ধরে শুনে আসছি, আমার নামে ফেসবুকে কে বা কারা নানান আইডি চালু রেখেছেন। আমার নাম ভাঙিয়ে টাকাপয়সা চাওয়াসহ নানা ধরনের অন্যায় কাজ করে আসছেন। এদিকে ইউটিউব চ্যানেল চালুর পর সেখানে আপলোড করা ভিডিও পোস্ট করে কপিরাইট করে নিচ্ছে তাদের মাধ্যমগুলো। আমার চ্যানেলের ভিডিও নিয়ে উল্টো আমাকেই কপিরাইট ক্লেইম দিচ্ছে!

এই সব অসাধু ব্যক্তিকে আমি সতর্ক করে বলছি, আপনাদের বিরুদ্ধে শিগগিরই আমি আইনি পদক্ষেপ নেব। আগেভাগে বিষয়টা জানিয়ে দিলাম। পরে নাহয় বলবেন, আইনি পদক্ষেপ নেওয়ার আগে জানালাম না কেন? আমি আসলে আপনাদের ভালোবাসি। আপনারাও এই ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, সেটা আশা করতেই পারি।

শাবনূর বলেন, অনেক দিন ধরেই ভাবছিলাম, একটা ইউটিউব চ্যানেল করব। শেষ পর্যন্ত করা হলো। এর আগে অফিশিয়াল ফেসবুক পেজও করেছি, ইনস্টাগ্রামেও আছি। আসলে এখন তো সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব। এত দিন এসব মাধ্যমে না থাকার কারণে অনেকেই প্রশ্ন করেছেন, আমি কেন নেই। অনেকেই আমার আপডেট জানতে চাইতেন। তো এসব কারণেই সবার কাছাকাছি থাকতে আমিও সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হলাম।

শাবনূর জানান, ফেসবুক লাইভে এসেছেন সবাইকে আসল শাবনূরের উপস্থিতি জানান দিতে। কেউ যাতে প্রতারিত না হন, সেটাই জানাতে।

লাইভে শাবনূরকে এক ভক্ত প্রশ্ন করেন, আপনি আবার সিনেমায় কাজ করবেন কি না, করলেও বাণিজ্যিক নাকি বিকল্প ধারার সিনেমায় কাজ করবেন?

জবাবে শাবনূর বলেন, যদি আমি মনে করি, ভালো সিনেমা হবে, আমার মতো করে গল্প কেউ বানাবে, আমি অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করব, তাহলে কাজ করতে চাই। আর দর্শক-বন্ধুরা, যারাই আমাকে বেশি ভালবাসেন, তারা চান আমি কীভাবে সিনেমা করলে ভালো হয়। আপনারা লিখেও অনেক সময় সেটা জানিয়েছেন। আমি আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করব।

শাবনূর বলেন, আমাদের জীবনটা একটু অন্যরকম। আমাদের কারো না কারো অশান্তি আছে, দুঃখবোধ আছে, আমরা ব্যক্তিগত জীবনে অনেক দুঃখী। অনেক বিপর্যস্ত। তো এই জীবনে সবাই একটু বিনোদন চায়। আমি তো শিল্পী। আমি সব ধরনের সিনেমাতেই কাজ করতে চাই।

Posted by Shabnoor Sabnur on Friday, September 24, 2021

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা