কবীর সুমন। ছবি: সংগৃহীত
বিনোদন

মরণোত্তর দেহদান করবেন কবীর সুমন

বিনোদন প্রতিবেদক: 'অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবী দাওয়া' জীবনমুখী এমন অসংখ্য গানের কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন। গানের কথায় অমরত্বের প্রত্যাশা না থাকার কথা থাকলেও এবার মরণোত্তর দেহদান করে নিজেকে অমর করতে চান প্রখ্যাত এই সংগীতশিল্পী।

বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করলেন কবীর সুমন।

দেহদান সংক্রান্ত সব কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই শিল্পী। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে এসব তথ্য জানিয়েছেন।

এ বিষয়টি উল্লেখ করে একটি চিঠি লিখে তা ফেসবুকে পোস্ট করেন কবির সুমন।

তাতে তিনি লিখেন, চেতন অবস্থায়, স্বাধীন ভাবনাচিন্তায় ও সিদ্ধান্তের ভিত্তিতে জানাচ্ছি, আমার মৃতদেহ যেন দান করা হয় চিকিৎসাবিজ্ঞানের কাজে। কোনো স্মরণসভা, শোকসভা, প্রার্থনাসভা যেন না হয়।

এর আগে গত ২৭ জুন, রাতে শ্বাসকষ্ট নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবীর সুমন। সেখানে কয়েকদিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেন এই শিল্পী। আপাতত শারীরিকভাবে সুস্থ আছেন তিনি। সুযোগ পেলে সংগীত চর্চাতেও মেতে উঠছেন এ গায়ক।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা