রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি
বিনোদন

স্বামীর মুক্তি শিল্পার কাছে ঝড়ের পর রঙধনু

বিনোদন ডেস্ক: দুই মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলিউড স্টার শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। ব্যবসায়ী রাজকে পর্নগ্রাফি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। রাজের মুক্তি স্ত্রী শিল্পার কাছে ঝড়ের পর রঙধনুর মতো মনে হচ্ছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) আদালতে জামিন মঞ্জুরের পর মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) মুম্বাইয়ের কারাগার থেকে মুক্তি পান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনটিভি জানিয়েছে, এদিন বেলা সাড়ে ১১টার দিকে আর্থার রোডের কারাগার থেকে মুক্তি পান রাজ। ৫০ হাজার রুপি মুচলেকায় আগের দিন আদালত তার জামিন মঞ্জুর করে।

জে এল স্ট্রিম অ্যাপের মালিক রাজ কুন্দ্রাকে পর্ন ক্লিপ তৈরি করে অ্যাপের মাধ্যমে ছড়ানোর অভিযোগে গত ১৯ জুলাই গ্রেপ্তার করার পর স্ত্রী বলিউড তারকা শিল্পা শেঠিকে এক ঝড়ের মধ্যে পড়তে হয়। তার ক্যারিয়ারও পড়ে হুমকির মুখে।

তবে স্বামীর জামিন হওয়ার পর যে স্বস্তি পাচ্ছেন, তা বোঝা গেল শিল্পার ইনস্টাগ্রাম স্টোরিতে।

নিজের যোগ ব্যয়ামের একটি ছবি দিয়ে তিনি রজার লির একটি অনুপ্রেরণাদায়ী বাক্য যুক্ত করেছেন। যাতে বলা হয়েছে, ‘রঙধনু ওঠে এটা বোঝাতেই যে সুন্দর কিছু আসে প্রলয়ঙ্করী এক ঝড়ের পরেই।’

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা