বিনোদন

আদালতে বিবাহ বিচ্ছেদ চাইলেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: বিবাহ বিচ্ছেদ একটি বেদনার বিষয় হলেও এটি সাধারণ খেলায় পরিণত হয়েছে অভিনেত্রী শ্রাবন্তীর কাছে। প্রায় এক বছর এক ছাদের তলায় নেই রোশান-শ্রাবন্তী। এবার কাগজে-কলমে তিন নম্বর বিয়েটির পাট চুকিয়ে ফেলতে চান অভিনেত্রী।

জানা গেছে, আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদ চেয়ে মামলা দায়ের করেছেন অভিনেত্রী। এর আগে শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চেয়ে জুন মাসে ‘বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা’ ধারায় মামলা করেছিলেন রোশান। শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টে মামলা রুজু করেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী। তারই জবাবে এবার বিবাহ বিচ্ছেদ চেয়ে মামলা করলেন নায়িকা। মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর।

কোনো ফিল্মি চিত্রনাট্যের চেয়ে কম রোমাঞ্চকর নয় রোশান-শ্রাবন্তীর কাহিনী। ২০১৯ সালের শুরুর দিকে রোশান-শ্রাবন্তীর প্রেমপর্ব নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিলো টলিপাড়ায়। ‘গুগলি’ ছবির প্রিমিয়ারে প্রথমবার একসঙ্গে দেখা মেলে দুজনের। মাস কয়েকের মধ্যেই লুকিয়ে বিয়ে সারেন সূদূর পাঞ্জাবে। বিয়ের দিন দশেক পর বিয়ের খবরে শিলমোহর দেন শ্রাবন্তী। এরপর বিদেশে হানিমুন, একসঙ্গে আদুরে ছবি পোস্ট থেকে রোম্যান্টিক টিকটিক ভিডিও- রীতিমতো কাপল গোলস দিতেন এই জুটি। তবে গত বছর পূঁজার আগে ছন্দপতন। শ্রাবন্তীর আরবানার ফ্ল্যাট ছেড়ে চলে যান রোশান। সংবাদমাধ্যমের কাছে সেই খবর ফাঁস হতে বেশি সময় লাগেনি।

জুন মাসে শ্রাবন্তীর সঙ্গে ফের সংসার করতে চেয়ে আদালতের দ্বারস্থ হন রোশান সিং, ততদিনে অবশ্য শ্রাবন্তীর নতুন প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ার গুঞ্জন চাউর হয়ে যায়। সেই মামলা চলাকালীন পাল্টা বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন শ্রাবন্তী, জানিয়েছে টিভি নাইন বাংলার এক প্রতিবেদন।

হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় রেস্টিটিউশন অব কনজুগাল রাইটসের কথা জানিয়ে শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টে মামলা করেছিলেন রোশান। গত ১৬ সেপ্টেম্বর সেই মামলার শুনানি ছিল। এদিন রোশান সিং-এর আইনজীবীর কাছে নতুন করে পৌঁছায় শ্রাবন্তীর জবাব, আইনি পরিভাষায় যাকে বলা হয় ডব্লিউ এস। সেখানেই রোশানের বিরুদ্ধে আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করার কথা জানিয়েছেন শ্রাবন্তী।

সূত্র : হিন্দুস্তান টাইমস

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা