বিনোদন

এটা বাংলাদেশ নয়, হিন্দিতে বলুন

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলায় কথা বলে রীতিমতো অপমানিত হতে হল টালিউডের জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক-প্রযোজক সত্রাজিৎ সেন।

নতুন চশমার পাওয়ারে ভালো বোধ করছিলেন না তিনি। সেটি ফেরত দেওয়ার কথা বলতে চশমার মোবাইল ফোনে বাংলায় দোকানের ডেলিভারি বয়ের সঙ্গে কথা বলছিলেন তিনি।

ডেলিভারি বয় একপ্রকার নির্দেশ দেওয়ার সুরে বলে উঠেন, বাংলায় নয়, হিন্দিতে বলুন। এমন ঘটনায় যারপরনাই হতবাক ও ক্ষুব্ধ হয়ে সত্রাজিৎ ক্ষোভ ঝাড়লেন সোশ্যাল মিডিয়ায়।

ওই চশমার ব্র্যান্ডকে ট্যাগ করে এক টুইটে এ পরিচালক লেখেন, এই নাম্বারের ব্যক্তিটি মোবাইল ফোনে আমাকে জানান, এটা বাংলাদেশ নয়, হিন্দিতে বলুন। হিন্দিতে না বললে আপনার সঙ্গে ব্যবসায়িক আলাপ চালিয়ে যাব না।

সত্রাজিতের এই টুইট দেখে হতবাক টালিউডের দুই জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

গোটা ঘটনার সমালোচনা করে পরম টুইট করে লেখেন, খিস্তিটা বিশুদ্ধ বাংলায় হতে হবে, তবে আনন্দ।

ক্ষুব্ধ সৃজিত মুখোপাধ্যায় লিখলেন, কাঁচা বাংলায় উত্তর দিয়েছিস তো!

সত্রাজিতের এই টুইটের সুবাদে বিষয়টি ভাইরাল হয়ে পড়ে। তাতে ক্ষোভ উগরে দিয়েছেন কলকাতার নেটিজেনরাও। পরিচালককে সমর্থন করে তার টুইটটিও রিটুইট করে চলেছে তারা।

সত্রাজিতের এমন টুইটের পর টুইটারে ক্ষমা চেয়েছে ওই চশমার কোম্পানি।

রি টুইটে খোঁচা মেরে জবাব দিলেন এ পরিচালক। লিখেছেন, আমি বাঙালি, বাংলায় লিখছি। রিফান্ড করে দেবেন। আমার আপনাদের সঙ্গে আর কোনো লেনদেনের ইচ্ছে নেই। বেশ কয়েক বছর করলাম। রোমানে লিখলাম যাতে পড়তে সুবিধা হয়। নয়তো বাঙালি কেউ তো আছেই আপনাদের কোম্পানিতে আশা করি। তাকে দিয়ে অনুবাদ করিয়ে নেবেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা