বিনোদন

মাথায় হীরা-সোনা-পাথরের চুল

বিনোদন ডেস্ক: নিজেকে আকর্ষণীয় করতে মানুষ কতকিছুই না করে। এমনই এক কাণ্ড ঘটিয়েছেন মেক্সিকান র‍্যাপার ড্যান সুর। তিনি চুল ফেলে দিয়ে স্বর্ণের চেইন লাগিয়েছেন। ভিন্ন কিছু করার ইচ্ছে থেকেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।

২৩ বছর বয়সী এই গায়ক বলেন, আমি মাথায় হুক স্থাপন করেছি। এই হুকের সঙ্গে আরও হুক রয়েছে। সবগুলোই আমার চামড়ার নিচে খুলির সঙ্গে আটকানো।

গত এপ্রিলে মাথায় এই ‘স্বর্ণের চুল’ স্থাপন করেছেন ড্যান সুর। এছাড়াও তার মাথায় হীরার হার ঝুলতে দেখা যায়। সোনা, হীরার সঙ্গে বিভিন্ন ধরনের দামি পাথরও রয়েছে ড্যান সুরের মাথায়।

কেমন এমন কাণ্ড ঘটিয়েছেন তার ব্যাখ্যা দিয়েছেন সুর এভাবে, মানুষ চুলে রঙ করে। আমি ভিন্ন কিছু করতে চেয়েছি। তাই আমি চাই কেউ আমার নকল না করুক। ‌

তবে চিকিৎসকদের মতে এটি খুবই বিপজ্জনক একটি কাজ। এতে শরীরে সংক্রমণ হতে পারে। ডা. ফ্র্যাঙ্ক অ্যাগুলো সতর্ক করে বলেন, এই ধরনের কাজ বিপজ্জনক। এতে খুব সহজে ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করতে পারে। এই ক্ষেত্রে মস্তিষ্কের সুরক্ষার জন্য যে হাড় রয়েছে তা স্বর্ণের চেইনের ওজনের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। ওজন অথবা দুর্ঘটনার কারণে খুলিতে ফ্র্যাকচার হতে পারে।

চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মনা গুহারা জানান, এর ফলে স্থায়ীভাবে চুল পড়ে যেতে পারে। পাশাপাশি এই ক্ষেত্রে ড্যান সুরকে অনুসরণ না করার পরামর্শ দেন তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা