বিনোদন

বিচারকের আসনে টিপু-প্রতীক

বিনোদন ডেস্ক: একটি রিয়েলিটি শো’তে বিচারকের আসনে বসবেন জনপ্রিয় সুরকার গায়ক ও সংগীত পরিচালক ইবরার টিপু ও জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান। ইবরার টিপু এর আগেও বিভিন্ন রিয়্যালিটি শো’র বিচারক হিসেবে কাজ করলেও এবারই প্রথম বিচারক হিসেবে থাকবেন প্রতীক হাসান।

জানা গেছে, ‘গলা ছেড়ে গাও’ স্লোগানে বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীত বিষয়ক নতুন রিয়্যালিটি শো ‘ইয়াং স্টার’। সোহাগ মাসুদের প্রযোজনায় এই রিয়েলিটি শো’র রেজিষ্ট্রেশন শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর থেকে। এখানে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে।

রেজিষ্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা কোনো বাদ্যযন্ত্রের মাধ্যমে গেয়ে মোবাইলে ভিডিও ধারণ করতে হবে। এরপর আরটিভি প্লাস অ্যাপ ইনস্টল করে রেজিষ্ট্রেশন নাও অপশনে গিয়ে যথাযথ তথ্য পূরণের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

এছাড়াও rtvonline.com/youngstar, অথবা rtv.youngstar@gmail.com, অথবা www.facebook.com/Rtvrealityshows এর মাধ্যমেও প্রতিযোগীরা গান পাঠাতে পারবেন।

এ ব্যাপারে ইবরার টিপু বলেন, আরটিভি সব সময়ই ভালো ভালো উদ্যোগের মাধ্যমে দেশের শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদান রাখে। তাদের নতুন এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আশাকরি ভালো কিছু শিল্পী তুলে আনতে পারবো এই আয়োজনের মাধ্যমে।

অন্যদিকে প্রতীক হাসান বলেন, ‘একেবারেই ভিন্ন কনসেপ্টের এই আয়োজনের সঙ্গে আমি যুক্ত হতে পেরে আনন্দিত। আমার ক্যারিয়ারে এটাই প্রথম কোনো সংগীত বিষয়ক রিয়েলিটি শো’র বিচারক হতে যাচ্ছি। আমার ওপর যে দায়িত্ব আরটিভি দিয়েছে তা সঠিকভাবে পালনের চেষ্টা করবো।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা