বিনোদন

জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদ!

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। মানি লন্ডারিং বা আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাই তাকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এটি দেশটির অর্থ মন্ত্রণালয়ের তদন্ত বিভাগ।

সোমবার (৩০ আগস্ট) সে কারণে তাকে দীর্ঘ ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

কয়েক দিন আগেই জ্যাকুলিনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ তোলে ইডি। এরপর তাকে ডেকে পাঠায়। সেই ডাকে সাড়া দিয়ে জ্যাকুলিন হাজির হন দিল্লির ইডি কার্যালয়ে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুসারে জ্যাকুলিনের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনে অসঙ্গতি পাওয়া গেছে। সে কারণেই তার বয়ান রেকর্ড করা হয়েছে। কেবল জ্যাকুলিন নয়, অভিনেত্রী ইয়ামি গৌতমকেও সমন পাঠিয়েছিল ইডি।

বলে রাখা প্রয়োজন, জ্যাকুলিন ও ইয়ামিকে একসঙ্গে দেখা যাবে নতুন একটি সিনেমায়। যেটার নাম ‘ভূত পুলিশ’। এতে তাদের সঙ্গে অভিনয় করেছেন সাইফ আলী খান ও অর্জুন কাপুর। সিনেমাটি আগামী ১৭ সেপ্টেম্বর মুক্তি পাবে বলে জানা গেছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা