বিনোদন

বউ সাজার স্বপ্ন পূরণ হয়নি ন্যান্সির

বিনোদন ডেস্ক: এখনো বউ সাজার স্বপ্ন পূরণ হয়নি সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির। খুব অল্প সময়ের মধ্যে স্বপ্নটি পূরণ করবেন বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী।

ন্যান্সি ঘোষণা দিয়েছিলেন, তিনি ঢাক-ঢোল পিটিয়ে হাতে মেহেদি লাগিয়ে বিয়ে করবেন। কিন্তু খবরটা বেশিরভাগ লোক উড়িয়ে দিয়েছেন। মানুষ ভেবেছে ন্যান্সি মজা করে এ কথা বলেছেন। তবে শিল্পী জানান, তিনি মজা করেননি। সত্যি সত্যিই তিনি এভাবে আয়োজন করে বিয়ে করতে চান।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, অনেকেই ভেবেছে আমি মজা করেছি। তাই শুরুতে খবরটা বিশ্বাস করেননি। কিন্তু আমার এমন‍ই ইচ্ছা আছে। আমি প্রথম বিয়ে করেছি পালিয়ে। দ্বিতীয় বিয়ে করেছি ঘরোয়াভাবে। যে জন্য দুটি বিয়ে করলেও বউ সাজা হয়নি। কেউ আমার গায়ে হলুদ দেয়নি। হাত মেহেদিতে রাঙাইনি। বিয়ে মানে তো দুই হাত ভরে মেহেদি, গায়ে হলুদ দেওয়া। এখন তো বিয়ের আগে-পরে কত আয়োজন হয়! কিন্তু আমার কোন বিয়েতে সাজসজ্জা ছিল না। এমনকি আমার বিয়ের কোনো ছবিও নেই। এ জন্য যতটা পারি অনুষ্ঠান করেই বিয়েটা করব বলে ঠিক করেছিলাম। সেটিই সবাইকে বলেছি, যা অনেকের অবিশ্বাস্য মনে হয়েছে।

তিনি আরও বলেন, যারা আমাকে চেনেন, কাছে থেকে দেখেছেন; তারা মনে হয় না, আমার কথা অবিশ্বাস করেছেন। সে কারণেই গত সোমবার বেশ আয়োজন করেই আমরা (ন্যান্সি ও গীতিকার মহসীন মেহেদী) আংটি বদল করেছি।

ন্যান্সি তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন। গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে আংটি বদল করেছেন ন্যান্সি। বলেন, ‘আমাদের আংটি বদল হয়েছে পারিবারিকভাবে।’

ন্যানসি ও মহসীন দুজনেই তাদের ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেছেন। ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাসে ‘এনগেজড টু’ অপশনে একে অন্যের নাম লিখেছেন তারা।

গত ২৮ জুলাই ন্যান্সি তার ফেসবুক স্ট্যাটাসে আরও অনেক কথার সঙ্গে একটি লাইনে লিখেছিলেন, ‘নতুন পথে যাত্রা শুরু করলাম।’ তখন তিনি তার নতুন জীবনের কথার ইঙ্গিতই দিয়েছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা