বিনোদন

বিমান দুর্ঘটনায় জনপ্রিয় মডেলের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানে বিমান দুর্ঘটনার পর সেখান থেকে উঠে আসতে শুরু করেছে একের পর এক ভয়াবহ ছবি। বিধ্বস্ত বিমানটিতে ছিলেন দেশটির জনপ্রিয় মডেল জারা আবিদ।

শুক্রবার (২২ মে) করাচি বিমানবন্দরে অবতরণের সময় পাকিস্তান এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়।

পিআইএ-র বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই শুরু হয় গুঞ্জন। বিমান দুর্ঘটনায় যে ৯৯ জনের মৃত্যু হয়, তার মধ্যে কি ছিলেন জারা আবিদ! এমন প্রশ্নই উঠে আসতে শুরু করে বিভিন্ন মহলে।

টুইটার জুড়ে শুরু হয় জোর শোরগোল। এরপর পাকিস্তান সাংবাদিক জেইন খান ওই খবরে সিলমোহর বসান।

তিনি টুইট করে জানান, পাকিস্তান এয়ারলাইন্সের যে বিমানটি করাচি বিমানবন্দরে অবতরণের আগে বিধ্বস্ত হয়, সেখানে ছিলেন জারা আবিদ। জারার মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই কঠিন সময়ে জারার পরিবারকে সমবেদনাও জানান পাকিস্তানের ওই সাংবাদিক।

এদিকে পাকিস্তানে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ বলিউড। অনিল কাপুর থেকে অনুপম খের, নেহা ধুপিয়া, আরমান মালিক প্রত্যেকে সমবেদনা জানাতে শুরু করেন মৃতদের পরিবারের প্রতি। করাচি বিমানবন্দরে অবতরণের আগে ৯৯ জন যাত্রী নিয়ে যেভাবে বিমানটি বিধ্বস্ত হয়, তা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন বি টাউনের একাধিক তারকা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা