বিনোদন

‘অমনি’ মাসুদ রানার নবনীতা

বিনোদন ডেস্ক:

মাসুদ রানা চলচ্চিত্রের নবনীতার চরিত্রে অভিনয় করবেন ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার সুদর্শনা অমনি। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ এমনটাই জানালেন। মাসুদ রানার তিনটি সিরিজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অমনি।

মাসুদ রানা চলচ্চিত্র নিয়ে কম জলঘোলা হয়নি। বিশাল বাজেটের এই সিনেমা হবে কি না তাও নিশ্চিত না। অথচ হলিউড অভিনেতাদের সমন্বয়ে গড়া অভিনেতাদের ফর্দ দিয়েছিল দেশীয় এই প্রযোজনা প্রতিষ্ঠানটি। বলা হয়েছিল মাসুদ রানা সিরিজের একাধিক ছবি নির্মিত হবে। আদতে কবে কাজ শুরু হবে তা এখনো স্পষ্ট নয়। তবে জাজ মাঝেমধ্যেই তাদের প্রচারণাটি অব্যাহত রেখেছে।

এই প্রচারণার অংশ হিসেবে জানা গেল অমনির নাম। সৈয়দা তৌহিদা হক অমনি সম্পর্কে বলা হয়েছে তিনি মাসুদ রানার তিনটি সিরিজে নবনীতা চরিত্রে কাজ করবেন।

শুক্রবার (২২ মে) দুপুরে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, আমাদের চিত্রনাট্য প্রস্তুত। চিত্রনাট্যে অনেককিছু ইম্প্রোভাইজ করা হয়েছে। যেখানে সোহানা, রূপা ও নবনীতা চরিত্রগুলোকে ভালোভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। নবনীতা চরিত্রে অভিনয় করছেন সৈয়দা তৌহিদা হক অমনি।

গত বছরের ২৯ আগস্ট সকালে ফেসবুকে জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড পেজ থেকে জানানো হয়, মাসুদ রানাকে নিয়ে চলচ্চিত্রে অভিনয় করবেন বলিউড তারকা শ্রদ্ধা কাপুর। পরে সেদিন বিকেলে শ্রদ্ধা কাপুর বলেন, ‘এই ছবির ব্যাপারে আমি কিছুই জানি না।’ অবশ্য জাজ সে সময় জানায় তার সঙ্গে শিডিউল মিলছে না।

অনেক দিন থেকেই শোনা যাচ্ছে, ‘মাসুদ রানা’ চরিত্রটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ হবে। ‘মাসুদ রানা’ সিরিজের ছবির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে আরও জানানো হয়েছে, এরই মধ্যে ছবির অনেক কিছুই চূড়ান্ত হয়েছে। যেমন ছবিটি পরিচালনা করবেন হলিউডের আসিফ আকবর। ছবির বাজেট ৮৩ কোটি টাকা। ছবিটি দুটি ভাষায় তৈরি হবে—বাংলা আর ইংরেজিতে। বাংলা ভাষায় মুক্তি পাবে বাংলাদেশ ও ভারতের কলকাতায়। সারা বিশ্বে একযোগে ইংরেজি ভাষায় ছবিটি মুক্তি পাবে। ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করবেন সোহেল রানা।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ছাড়া সহযোগী প্রযোজক হিসেবে থাকছে আরও তিনটি প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের হলিউডের সিলভার লাইন।

চলচ্চিত্রের জন্য সেবা প্রকাশনী ও কাজী আনোয়ার হোসেনের কাছ থেকে ‘ধ্বংস পাহাড়’সহ ‘মাসুদ রানা’ সিরিজের তিনটি উপন্যাসের কপিরাইট নিয়েছে জাজ মাল্টিমিডিয়া।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা