বিনোদন

শাওন-টয়ার কোয়ারেন্টিনেই হানিমুন, শুটিং!

বিনোদন প্রতিবেদক:

বিয়ের মত জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনাকে স্মরণীয় করতেই লিপইয়ারটাকে (২৯ ফেব্রুয়ারি, ২০২০) বেছে নিয়েছিলেন শাওন-টয়া দম্পতি। এরপর বিয়ের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেল লকডাউন। বন্ধ সকল শুটিং-আউটিং! নতুন সংসার গুছিয়ে নিয়ে এবার বার্তা দিলেন নতুন কিছুর।

সম্প্রতি এই জুটি জানিয়েছে, চলমান হানিমুন-কোয়ারেন্টিনে থেকে অন্য অনেকের মতো শুটিং করছেন তারাও! তবে নবদম্পতি হিসেবে এটাই সম্ভবত প্রথম কোনও ঘটনা। যেখানে স্বামী-স্ত্রী ফ্রেমবন্দি হলেন একসঙ্গে।

এ দু'জনকে নিয়ে পুলক অনিল নির্মাণ করছেন ‘দূরে তবু কাছাকাছি’ নামের বিশেষ নাটক। নাটকটি নিবেদন করছে 'ক্লোজআপ ওয়ান'।

কিন্তু লকডাউনে আউটডোর শুটিং করা যাচ্ছে না। তাই ঘরে বসেই অনলাইন নির্দেশনায় চলছে শুটিং। নির্মাতা পুলক জানান, ‘আমরা যে যার ঘরে বসে আছি। আমি ঘরে বসে ফ্রেম ঠিক করে দিচ্ছি, বলে দিচ্ছি। আর অনস্ক্রিনের ক্যামেস্ট্রিটা ঠিক ঠিক তুলে আনছেন শাওন ও টয়া।’

ওদিকে শাওন-টয়া নিজেরাই লাইট-ক্যামেরা-সেটআপ নিয়ে কাজ করছেন। এটাও এই সময়ের অন্যরকম প্রাপ্তি বলে ভাবছেন এই দম্পতি।

নির্মাতা জানান, শুটিং চলতি ‘দূরে তবু কাছাকাছি’ নাটকটি ঈদ উৎসবে প্রচারের সম্ভাবনা রয়েছে দেশের ১২টি বেসরকারি টিভি চ্যানেলে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা