বিনোদন

সাংবাদিকদের মাস্ক দিচ্ছেন শাকিল

বিনোদন প্রতিবেদক:

এতো দিন চাল ও নগদ টাকা নিয়ে গ্রামের বাড়ির মানুষের পাশে ছিলেন, এখন সাংবাদিকদের মাস্ক দিয়ে চেষ্টা করলেন পাশে দাঁড়ানোর। এই কঠিন সময়ে যখন একের পর এক সাংবাদিক আক্রান্ত হচ্ছেন তখনই মাস্ক নিয়ে সাহায্যে এগিয়ে এলেন নায়ক শাকিল খান।

প্রেসক্লাবে রবিবার (১৭ মে) তিনি সাংবাদিকদের জন্য কেএন–৯৫ মাস্ক সরবরাহ করেন। এই মাস্ক এন-৯৫ মাস্কের বিকল্প। বিভিন্ন জায়গায় সব মিলিয়ে মোট ১ হাজার ৭০০ মাস্ক দিচ্ছেন তিনি। প্রেসক্লাবে সাংবাদিকদের ব্যবহারের জন্য ২০০টি মাস্ক দেন এই অভিনেতা।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'এখন যারা কাজ করছেন, সার্বিকভাবে ঝুঁকি নিয়ে সব সময় দায়িত্ব পালন করে যাচ্ছেন তাদের ব্যবহৃত মাস্কটি একদমই সাধারণ। তখন আমার মনে হয়েছে, তারা যেহেতু দেশবাসীকে রক্ষার জন্য কাজ করছেন, তাই তাদের নিরাপত্তার জন্য কিছু করা উচিত। এই দৃষ্টিকোণ থেকেই আমি যতটা পারি মাস্ক নিয়ে এগিয়ে আসার চেষ্টা করছি। মালিবাগ এসবি শাখা এবং মেয়রের কাছে একত্রে আরও ১ হাজার ৫০০টি মাস্ক দিয়েছি।'

তিনি আরো বলেন, 'এ ছাড়াও করোনার প্রকোপ শুরু থেকেই নিজ গ্রামের মানুষদেরকে যেভাবে পেরেছি ৫০০ থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত সাহায্য করেছি। ৮০ মণ চাল দেওয়ার কাজ নিয়মিত চলছে। আজ আমার বাগেরহাট জেলার রামপাল থানার গোরমবা ইউনিয়নে ২০ মণ চাল গেছে।'

নগদ অর্থ সহায়তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, '৫০০ থেকে হাজার টাকা করে সহায়তা পৌঁছে দিয়েছি, এমন মানুষের সংখ্যা প্রায় ৪৫০'এর মতো। আমি যতটা পারি সাধ্যের মধ্যে থেকে সাহায্য করছি।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা