বিনোদন

নাটকে সিনেমার গল্প নিয়ে জাহিদ হাসান

বিনোদন ডেস্কঃ

সিনেমা জগতের বাস্তব কিছু চিত্র, কিছুটা কল্পনা ও কিছুটা হাস্যরস মিশিয়ে নির্মিত হয়েছে সাত পর্বের ধারাবাহিক নাটক 'ইস্কান্দার শাহ সুপারস্টার'। সিনেমার একজন জনপ্রিয় নায়কের জীবন যাপন, তার দৈনন্দিন জীবনের ব্যস্ততা, শুটিং চলাকালীন তার আচার ব্যবহার, তার ব্যক্তিগত জীবন এই সব বিষয়গুলোকেই অতিরঞ্জিত করে দেখানো হয়েছে নাটকটিতে।

এতে সুপারস্টারের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। চরিত্রে বৈচিত্র্যময়তার জন্য খ্যাত জাহিদ হাসান। একেক নাটকে দর্শকদের সামনে বিভিন্ন চরিত্রে হাজির হন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেতা।

এবার তিনি হাজির হয়েছেন সিনেমার নায়ক সুপারস্টার ইস্কান্দার শাহ চরিত্রে। এ ব্যাপারে তিনি বলেন, চরিত্রটি একটু একরোখা স্বভাবের। নিজের ইচ্ছা মত চিত্রনাট্য তৈরি করা, প্রোডাকশনের লোকজনের সঙ্গে বাজে ব্যবহার করা, নায়িকার সঙ্গে অকারণে ঘনিষ্ঠ হওয়াই আমার কাজ। তবে নাটকের শেষে গিয়ে দর্শকেরা একটা উপভোগ্য ও মজার গল্প খুঁজে পাবেন।’

নাটকটি পরিচালনা করেছেন হিমু আকরাম। তিনি বলেন, ‘প্রেমের দুনিয়া’ নামের একটি ছবির পরিচালক, ম্যানেজার, নায়িকা, বয় ও এক পাগলা নায়কের গল্প এটি। রয়েছে ফিল্ম ইউনিটের অদ্ভুত কিছু চরিত্র। নাটকটির মধ্যে সিনেমা জগতের কিছু বাস্তব চিত্র খুঁজে পাওয়া যাবে বলে তিনি জানান।

সিনেমার নায়িকা টুম্পা মনির চরিত্রে অভিনয় করেছে নীলাঞ্জনা নীলা। এতে আরও অভিনয় করেছেন সাজু খাদেম, আরফান আহমেদ, মুনিরা মিঠুসহ প্রমুখ। পরিচালক জানান লকডাউনের আগেই শুটিং শেষ হয়েছিল। ঈদের দিন থেকে প্রতিদিন এক পর্ব করে নাটকটি দেখানো হবে আরটিভিতে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা