বিনোদন

অভিনয় করবেন ডায়াজ

বিনোদন ডেস্ক: হলিউডের এক সময়কার গ্ল্যামারকন্যা ক্যামেরন ডায়াজ। হলিউডের সেরা আবেদনময়ী তারকা হয়তো নন, সেরা সব পুরস্কারও হয়তো ঝুলিতে নেই; তবু কোটি ভক্তের মন ঠিকই জিতেছেন।

কমেডি থেকে অ্যাকশন- সব ধরনের সিনেমা করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। ৪৮ বছরের জীবনে নেই কোনও টানাপড়েনও।

আর তাই জীবনকে পূর্ণতা এনে দিতেই আপাতত অভিনয় থেকে সরে যাওয়ার কথা জানালেন। সম্প্রতি ‘হার্ট টু হার্ট’ নামের এক টকশো’তে এমনটাই ঘোষণা দিয়েছেন তিনি।

দ্য হলিউড রিপোর্টার-এর খবরে প্রকাশ, ক্যামেরন ডায়াজ ৪০ পেরুনোর পর থেকেই হলিউডকে বিদায় জানানোর প্রস্তুতি নেওয়া শুরু করেন। তিনি বলেন, ‘আমি আমার জীবনটাকে নিজের মতো সাজিয়ে নিতে চেয়েছিলাম। যখন এটি করতে পারলাম তখন সত্যিই খুব ভালো লেগেছে। নিজেকে এখন পরিপূর্ণ মনে করি। আগে স্বামী ও পরিবারকে সময় দিতে পারতাম না, যা এখন সম্ভব।’

২০১৫ সালে বেনজি ম্যাডেনকে বিয়ে করেন ক্যামেরন। গতবছর র‌্যাডিক্স ম্যাডেন নামে এক কন্যাসন্তান হয় তাদের। ডায়াজ সর্বশেষ অভিনয় করেন ২০১৪ সালে। ওই বছর তার চারটি সিনেমা মুক্তি পায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা