বিনোদন

হতাশাগ্রস্থ ঋতাভরী!

বিনোদন ডেস্ক : টালিউডের সুদর্শনা ও আবেদনময়ী অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। অভিনয় গুণেও তিনি প্রশংসিত। অভিনয়, প্রযোজনা, গান এবং মানবিক কাজ; নানান ক্ষেত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। তবে বর্তমানে তার অবস্থা ভালো যাচ্ছে না। চরম হতাশায় ভুগছেন এই তারকা।

ঋতাভরী জানান, ৮ মাস আগে তার শরীরে দুটো অস্ত্রোপচার হয়েছে। এর ফলে তার শরীর ও মনে ব্যাপক প্রভাব পড়েছে। যা থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। এসব কথা এতদিন লুকিয়েই রেখেছিলেন অভিনেত্রী। তবে বৃহস্পতিবার (১২ আগস্ট) ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে কথাগুলো প্রকাশ্যে এনেছেন তিনি।

ঋতাভরী লিখেছেন, ‘ফিগার ঠিক রাখার জন্য ২০১৩ সাল থেকেই কড়া ডায়েট-রুটিন অনুসরণ করতাম আমি। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি নিতাম দেখার জন্য, যে আমি ঠিক আছি কিনা। ৩৬-২৬-৩৬; শরীরের এই গঠন নিয়ে আমি পাগল ছিলাম। কিন্ত ৮ মাসে আগে সব নিয়ম গুলিয়ে গেল যখন এক অস্ত্রোপচার হয় আমার। সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতাম। নড়াচড়া করতে পারতাম না।’

এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘অপারেশন ঠিকঠাক হয় কিন্তু হতাশা ঘিরে ধরে। নিজেকে বললাম- সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। কিন্ত আমার কাজ-পাগল মনের ধৈর্য ছিল না। সবাইকে বলতে চাই, আমি ভাল হচ্ছি। শারীরিক যন্ত্রণা আর নেই। কিন্তু হতাশা আমায় নিঃসঙ্গ করে দিয়েছে। পরে তোমাদের সব বলব।’

পোস্টটির শেষের দিকে ভক্তদের ভালোবাসা জানিয়েছেন ঋতাভরী। আর তাকেও ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিয়েছেন ভক্ত এবং সহকর্মীরা। সেই তালিকায় আছেন মিমি চক্রবর্তী নুসরাত জাহানের মতো তারকা।

জানা গেছে, গত বছরের আগস্টে ‘পিরিয়েনাল অ্যাবসেস’ ধরা পড়ে ঋতাভরীর। সার্জারিও হয়। তখনকার মতো স্বস্তি মিললেও ডাক্তার বলেছিল এটা পরে ফিশচুলার দিকে টার্ন নিতে পারে। এবং পরবর্তীতে তাই-ই হয়। সমস্যা বাড়ছিল বিধায় গত মার্চে ফিশচুলা অপারেশন হয় অভিনেত্রীর।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা