বিনোদন

পর্ন জগতে ফ্লোরার নাম!

বিনোদন ডেস্ক: ‘স্ত্রী’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী ফ্লোরা সাইনি। সম্প্রতি আলোচানায় এসেছেন তিনি। এবার তাঁর নাম জড়ালো পর্নকাণ্ডে অভিযুক্ত অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার ঘটনায়।

হোয়াটস অ্যাপ চ্যাট থেকে উদ্ধার হয়েছে ফ্লোরার নাম। জানা গেছে, রাজ কুন্দ্রা এবং তার সঙ্গী উমেশ কামাত তাঁদের অ্যাপে আসন্ন একটি গানের ভিডিওর জন্য ফ্লোরাকে কাস্ট করার কথা ভেবেছিলেন।

শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে পর্নকাণ্ডে গত ১৯ জুলাই রাতে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। গত ২৩ জুলাই এসপ্ল্যানেড আদালতে পেশ করা হয়েছিল রাজ কুন্দ্রাকে। এরপর ২৭ জুলাই পর্যন্ত তাঁর পুলিশ হেফাজতের মেয়াদ বৃদ্ধি হয়েছে।

তিনি ‘হটশটস’ (Hotshots) নামে একটি অ্যাপের মাধ্যমে অশ্লীল ভিডিয়ো তৈরি এবং স্ট্রিমিংয়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ।

পর্নকাণ্ডে রাজের চ্যাটের মাধ্যমে ফ্লোরার যে নাম ফাঁস হয়েছে সেই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিনেত্রী নিজেই। ফ্লোরার কথায়, নামের উল্লেখ রয়েছে মানে কখনই এটা নয় রাজের সঙ্গে তিনি দেখা করেছেন।

এমনি রাজের অ্যাপের প্রকল্পের জন্য প্রস্তাবও পেয়েছিলেন। হটশটসের থেকে প্রস্তাব পেলেও সেটাকে তিনি নাকচ করেছিলেন।

ভারতীয় এক দৈনিক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ফ্লোরা জানিয়েছেন, ‘রাজ কুন্দ্রাদের সঙ্গে আমার কোনও রকম যোগাযোগ নেই। আমি যদি চুপ করে থাকতাম, লোকেরা ধারণা হতো আমার কাছে কিছু লুকানোর আছে। দু'জন লোক যদি চ্যাটে আমার নাম নিয়ে আলোচনা করেন তার অর্থ এই নয় আমি সেই বিষয় অবগত বা যা আলোচনা হচ্ছে তার সঙ্গে জড়িত। আমি নিশ্চিত অন্যান্যদের নামও উল্লেখ করা হয়েছিল, সম্ভবত এমন অভিনেত্রীদের যারা বোল্ড দৃশ্য করেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা