বিনোদন

একটায় মন ভরে না সানি লিওনের 

বিনোদন ডেস্ক : ভারতীয় বিনোদন জগতে সানি লিওন যাত্রা শুরু করেন ২০১১ সালে, ‘বিগবস ৫’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে। পরের বছর ‘জিসম ২’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এ মডেল, ব্যবসায়ী ও সাবেক পর্নো তারকা। সানির আসল নাম করণজিত্ কর বোহরা।

কানাডার অন্টারিওতে ১৯৮১ সালে একটি পাঞ্জাবি পরিবারে তাঁর জন্ম হয়। ১৩ বছর বয়সে মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান সানি। ১৯৯৯ সালে তাঁর বাবার ক্যানসার ধরা পড়ে। দীর্ঘদিন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত ২০১০ সালে মারা যান সানির বাবা। বাবাকে হারানোর এক বছর আগে মার্কিন রক ব্যান্ড দল ডিসপ্যারোসের লিড গিটারিস্ট ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন সানি।

লস অ্যাঞ্জেলসে দারুণ সুন্দর বাড়ি রয়েছেন সানি লিওন ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারের। কিন্তু তাতেই খুশি নন এই অভিনেত্রী। একটায় মন ভরে না সানি লিওনের এবার তাই মুম্বইতে একটি বিলাসবহুল বাড়ি কিনে ফেললেন তিনি।

বুধবার(১৪ জুলাই) নিজের ইনস্টাগ্রামে নতুন বাড়ির ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী। আর সানির নতুন বাড়ির ছবি নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । নজর কেড়েছে ভক্তদের মনে।

ছবি শেয়ার করে সানি ক্যাপশনে লিখেছেন, 'ভারতীয় জীবনে নতুন অধ্যায়ের সূচনা'। পরিবারের সঙ্গে মজা করে খাওয়াদাওয়া করতে ব্যস্ত দেখা গিয়েছে সানিকে। তিন ছেলেমেয়ে নিশা, নোয়া ও অ্যাশের এবং স্বামী ড্যানিয়েলকে নিয়ে পিৎজায় ডুব দিয়েছেন সানি।

গত বছর করোনার কালবেলায় শুরু হওয়ার পর বেশ কিছুদিন লস অ্যাঞ্জেলসের বাড়িতে ছিলেন সানি ও ড্যানিয়েল। এর পর অবশ্য বছরের শুরুতেই ভারতে ফিরে আসেন তাঁরা। ২০১৭ সালে নিশাকে দত্তক নেন সানি ও ড্যানিয়েল। এর পর ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে নোয়া ও অ্যাশেরের মা হন সানি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা