বিনোদন

স্বামীর মৃত্যুর সমলোচনার মুখে মন্দিরা

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসের মধ্যে আবার শোক সংবাদ। আবার প্রশংসা, ফের সমালোচনা। স্বামীর মৃত্যুর পর থেকে সবই পাচ্ছেন অভিনেত্রী ও সঞ্চালক মন্দিরা বেদী।

গত বুধবার ভোরবেলা মন্দিরার স্বামী পরিচালক-প্রযোজক রাজ কৌশল চট্টোপাধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। শবদেহ বের করে আনা থেকে শুরু করে অ্যাম্বুলেন্সে দেহ তোলা পর্যন্ত সব কিছুতে অংশ নিয়েছেন মন্দিরা। সেসব ছবি ও ভিডিও ছড়িয়ে প়়ড়েছে নেটমাধ্যমে।

শেষকৃত্যের আগে একাধিক ছবি নেটাগরিকদের সামনে এসেছে। সেখানে দেখা গেছে, মন্দিরা নিজের স্বামীর দেহের পাশ ছেড়ে যেতে চাইছেন না। তার দেহ কাঁধে তোলা থেকে শুরু করে, নিয়ম অনুযায়ী, আগুনের মালসাও হাতে তুলে নেন তিনি।

রাজের মৃত্যুর কয়েক ঘণ্টা পরে নেটমাধ্যম ভরে ওঠে শোকবার্তায়। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে প্রশংসাও। সাধারণত শবদেহ কাঁধে তোলার দায়িত্ব থাকে পরিবারের পুরুষ সদস্যদের ওপর। কিন্তু পিতৃতন্ত্রের মুখে ছাই দিয়ে সেই রীতি ভেঙে দিলেন মন্দিরা বেদী। স্বামীকে কাঁধ দেয়ার দৃষ্টান্তে তাই মুগ্ধ হয়েছিল একাংশ নেটপাড়া।

কিন্তু সৎকারের সময় টি-শার্ট ও জিন্স এবং স্বামীকে কাঁধ দেওয়া নিয়ে সমালোচনায় নেমে পড়লেন নেটাগরিকের একাংশ। অনেকে নানা কথায় মন্দিরাকে আক্রমণও করছেন। কারও বক্তব্য, ‘হিন্দু ধর্মে স্বামীর সৎকারে অংশগ্রহণ করেন না স্ত্রী। শ্মশানে যাওয়াও বারণ। এখানে এসব কী হচ্ছে! কেউ কিছু বলছেও না।’

কেউ বলছেন, স্বামীর মৃত্যুর পরে সাদা টি-শার্ট আর জিন্স পরে বাড়ির বাইরে বেরিয়েছেন মন্দিরা। কেউ আবার সাদা শাড়ি না পরার জন্য তোপ দাগলেন অভিনেত্রীকে। জ

নৈক নেটাগিরক মন্দিরার ‘অভিনয়’র জন্য অস্কার দেওয়ার প্রস্তাব দিলেন। এসবের ভিড়ে অনেকে মন্দিরার পাসগে আছেন। গায়িকা সোনা মহাপাত্র। শুক্রবার সন্ধায় টুইট করে সমালোচনার প্রতিবাদ করলেন তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা