বিনোদন

উষ্ণতা ছড়াচ্ছে রাইমা!

বিনোদন ডেস্ক: একের পর এক খোলামেলা ছবি পোস্ট করে চলেছেন বলিউড ও কলকাতার অভিনেত্রী রাইমা সেন। যা দেখে চলচ্চিত্র বোদ্ধাদের অনেকের মত, রাইমা দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন। মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি তিনি। সেন পরিবারের ভাবমূর্তি ধরে রেখে রাইমা এসেছেন সিনেমার রঙিন দুনিয়ায়। আর রূপ-যৌবনে জয় করে নিয়েছেন অগণিত দর্শকের মন।

তেমনই একটি ছবি সম্প্রতি শেয়ার করলেন রাইমা। এতে দেখা যাচ্ছে, গাঢ় নীল ডিপনেক পোশাকে চেয়ারের উপর বসে আছেন অভিনেত্রী। পোশাক এতটাই খোলামেলা যে, রাইমার বক্ষ বিভাজিকা একেবারে স্পষ্ট দৃশ্যমান। খোলা চুলে তার মায়াবী চাহনি ক্যামেরার দিকে।

পোস্ট করার পরই রাইমার এই ছবি নিয়ে মেতে আছে তার অনুসারীরা। কেউ তার চোখের প্রশংসা করছেন, কেউ আবার চিরযৌবনা তকমা দিচ্ছেন।

জানা গেছে, রাইমা সেনের এই বোল্ড ফটোশুট করেছেন কলকাতার এ সময়ের আলোচিত ফটোগ্রাফার তথাগত ঘোষ। তার সঙ্গে রাইমার প্রেমের গুঞ্জনও ছড়িয়েছে ক’দিন আগে। শোনা যায়, প্রেমের সুবাদেই তথাগতর ক্যামেরায় এমন খোলামেলা রূপে হাজির হন তিনি।

প্রসঙ্গত, রাইমা সেন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্বিতীয় পুরুষ’। সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২০২০ সালে। এরপর তাকে হইচই-এর ‘হ্যালো’ এবং আমাজন ভিডিওর ‘দ্য লাস্ট আওয়ার’ ওয়েব সিরিজে দেখা যায়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা