বিনোদন

বাচ্চা হওয়ার পর বিপদে আনুশকা

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। গত ১১ জানুয়ারি মা হন তিনি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও আনুশকা কন্যা ভামিকার বয়স এরই মধ্যে সাড়ে পাঁচ মাস হয়ে গেছে। যদিও এখন পর্যন্ত কন্যার মুখ দেখাননি ‘বিরুশকা’।

কিন্তু তাকে ঠিকই ক্রিকেট ম্যাচ দেখিয়ে এনেছেন তারা।

মেয়ের জন্ম দেওয়ার পর একাধিক বার মুখ খুলেছেন অনুশকা। সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টে মেয়ে জন্ম দেওয়ার পরে পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানান এই অভিনেত্রী ও প্রযোজক। সেখানে তিনি জানান, তার চুল পড়ে যাচ্ছে। কিন্তু সেই পরিস্থিতিটা নিজেই সামলে নিয়েছেন। বড় চুল ছেটে ছোট করে ফেলেছেন। যেখানে তাকে আরও সুন্দর লাগছে।

শুক্রবার পোস্ট করা আনুশকার ছবিতে দেখা যাচ্ছে, হলুদ পোশাক পরে গাড়িতে বসে আছেন তিনি। চুল ছোট করে ফেলেছেন। নিচে লিখেছেন, ‘সন্তান জন্ম দেওয়ার পরে চুল পড়ে যাওয়ায় ছোট করে চুল কেটে ফেলায় নিজেকে আরও কেতা দুরস্ত লাগছে।’

তার লেখা থেকেই জানা যায়, চুল কাটার জন্য তাকে বিশেষ সেলুনের সন্ধান দেন বলিউডের আরেক তারকা সোনম কাপুর। আনুশকার উদ্দেশ্যে সোনম বলছেন, ‘তোমাকে অপূর্ব লাগছে দেখতে।’

এদিকে স্ত্রী আনুশকার নতুন রূপে মুগ্ধ স্বামী বিরাট কোহলি। পোস্টের মন্তব্যের ঘরে স্ত্রীর প্রতি ভালোবাসা জানিয়েছেন এই ক্রিকেটার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা