বিনোদন

৫১ তে লাবণ্যময়ী তিনি

বিনোদন ডেস্ক: বয়স টা তার ৫১। তাতে কি। বয়সটা যে কেবল মাত্র একটি সংখ্যা তিনি আবার তা প্রমাণ করলেন। বলছি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ জুন মালিয়ার কথা। অথচ দেখে সেটি বোঝার উপায় নেই। এখন চিরসবুজ রূপে পর্দায় হাজির হন তিনি।

প্রায় ২৫ বছর জুনের অভিনয়ের ক্যারিয়ার। ছোট পর্দা থেকে বড় পর্দা নিয়মিত কাজ করেছেন তিনি।

এখন ইন্ডাস্ট্রিতে নিয়মিত এই তারকা। পাশাপাশি পা রেখেছেন রাজনীতিতেও।

জুনের জন্ম থেকে বেড়ে ওঠা সবকিছুই দার্জিলিংয়ে। কম বয়সেই প্রথম বিয়ে থেকে দুই সন্তান শিবাঙ্গি ও শিবেন্দ্রর মা হয়েছেন তিনি।

আপোষ করে না থেকে সংসার ছেড়ে বেরিয়ে এসেছিলেন অভিনেত্রী। সিঙ্গেল মাদার হিসেবে পালন করেছেন সন্তানদের সব দায়িত্ব।

সিনেমায় একই নায়িকাদের মুখ দেখতে দেখতে বিরক্ত হয়ে উঠেছিলেন দর্শক। সেই সময় জুনের স্মার্ট ব্যক্তিত্ব, আকর্ষণীয় চেহারা ও দ্বিধাহীনভাবে সাহসী দৃশ্যে অভিনয় তাকে দ্রুত লাইলমলাইটে নিয়ে আসে তাকে।

সুদেষ্ণা রায় থেকে প্রভাত রায়ের মতো পরিচালকদের ধারাবাহিক ও সিনেমার প্রস্তাব পাওয়া শুরু করলেন জুন। এই তালিকায় রয়েছেন বুদ্ধদেব দাশগুপ্তের মতো পরিচালকের নামও। প্রয়াত এই বিখ্যাত নির্মাতার ‘মন্দ মেয়ের উপাখ্যান’-এ তার অভিনয় আজও ভোলেননি দর্শক।

ছোটপর্দার ‘তৃষ্ণা’ ধারাবাহিকে সেইসময় জুনকে এক ঝলক দেখার অপেক্ষাতেই বসে থাকতেন সকলে। এছাড়া ‘রূপকথা’ ধারাবাহিকে জুন মালিয়া এবং শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি অন্তরঙ্গ দৃশ্য শোরগোল ফেলে দিয়েছিল টলিপাড়া।

২০১৯ সালের ডিসেম্বর মাসে দীর্ঘদিন প্রেম করে সৌরভ চট্টোপাধ্যায়কে বিয়ে করেছেন জুন। তার বয়স তখন ৪৯। বর্তমানে অভিনয়ের সঙ্গে রাজনীতিতেও জুনের ব্যস্ততা তুঙ্গে। চলতি বছরেই রাজ্যের শাসকদলের হয়ে মেদিনীপুর কেন্দ্র থেকে বিধানসভা ভোটে জিতেছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা