বিনোদন

‘ইমার্জেন্সি’ পরিচালনা করবেন কঙ্গনা

বিনোদন ডেস্ক : ‘বলিউড কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত। নানা রকম বিতর্কিত মন্তব্যে করে তিনি ‘কন্ট্রোভার্সি কুইন’ হিসেবে পরিচিতি পেয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও পড়েছেন নিষেধাজ্ঞার মুখে। তবে নানা প্রতিবন্ধকতার পরও সিনেমা নিয়ে তিনি সর্বদা ব্যস্ত। বসে থাকেন না কখনোই।

এবার তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন। একই সঙ্গে ছবিটি নিজেই পরিচালনা করার কথা ভাবছেন তিনি। যদি তাই হয় ‘মণিকর্ণিকা’র পর এটি হবে তার দ্বিতীয় নির্মাণ। ইন্দিরাকে নিয়ে নির্মিতব্য ওই ছবির নাম ‘ইমার্জেন্সি’।

বছরের শুরুতে কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, পরিচালক সাই কবীরের সঙ্গে জুটি বেঁধেই ইন্দিরার বায়োপিক করবেন। তবে নতুন খবর অনুযায়ী, সাই কবীর নয় বরং কঙ্গনা নিজে থেকেই এই ছবি পরিচালনার দায়িত্বভার কাঁধে নিয়েছেন।

এরকম কঙ্গনা আগেও ঘটিয়েছেন। তার প্রযোজনা সংস্থায় তৈরি ‘মণিকর্ণিকা : দ্য ক্যুইন অফ ঝাঁসি’ ছবির শুটিং কিছু এগোতেই পরিচালক কৃশকে সরিয়ে নিজেই দায়িত্ব নিয়েছিলেন ছবি তৈরির।

ফের পরিচালকের আসনে বসে কঙ্গনা বলেন, পরিচালক হিসেবে এটাই আমার দ্বিতীয় ছবি। ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্বকে সিনেমায় পর্দায় নিয়ে আসার জন্য আমি সব দিক থেকে তৈরি। তবে এটিকে আমি ইন্দিরার বায়োপিক বলব না। বরং এই ছবি বিরাট মাপের এক পিরিয়ড ছবি।

তিনি আরও বলেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায় ইন্দিরা গান্ধীর জীবনের অনেক কিছুই সকলের কাছে অজানা। ‘ইমার্জেন্সি’ সিনেমায় এগুলোকেই তুলে ধরা হবে।’

এর আগে অভিনেত্রী জয়ললিতা থেকে রাজনীতির আঙিনায় পা রাখা নেত্রী, ‘থালাইভি’ ছবিতে কঙ্গনা ফুটিয়ে তুলেছেন তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনের নানা অজানা কথা। সে ছবি এখন মুক্তির অপেক্ষায়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা