বিনোদন

এবার আইনজীবী মিথিলা

বিনোদন ডেস্ক : ধর্ষণ মামলায় আসামি পক্ষের হয়ে আদালতে লড়বেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। টিভি ফিচার ফিল্ম ‘‌সাহসিকা’তে অভিনয় করবেন মিথিলাসহ আরও অনেকে।

কলেজ পড়ুয়া ফারিয়ার প্রথম প্রেম মাহাদি। কিন্তু টিনএজ এই প্রেমে আঘাত লাগল তখনই, যখন মাহাদির কাছেই তাকে হতে হলো ধর্ষণের শিকার! প্রেম মুছে গেল, থেকে গেল গ্লানি। পরিবার থেকেই শুনতে হলো হাজারটা তিরস্কার, ঘটনাটা ধামাচাপা দিতে চাইল আপন মানুষগুলোই।

ওদিকে মাহাদির পক্ষ থেকেও আসল হুমকি। আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই নিজেকে গুটিয়ে নিতে পারত ফারিয়া কিন্তু তা না করে বিচার চাইতে আদালতে গেলেন তিনি। আর সেই সাহসের সঙ্গী হলো পুলিশ অফিসার নাদিয়া এবং ব্যারিস্টার ফরিদ। আদালতের মঞ্চে চলল ন্যায়-অন্যায়ের আঘাত-পাল্টা-আঘাত! মাহাদির বিত্তের বিরুদ্ধে ফারিয়ার ন্যায়বিচারের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে? টানটান উত্তেজনার এই গল্প নিয়ে তৈরি হচ্ছে টিভি ফিচার ফিল্ম ‘‌সাহসিকা’।

এতে ফারিয়ার ভূমিকায় অভিনয় করছেন তানজিন তিশা আর মাহাদির চরিত্রে মনোজ প্রামাণিক। তানিম রহমান অংশুর পরিচালনায় এতে আরও অভিনয় করছেন পুলিশ অফিসার নাদিয়ার চরিত্রে তারিন ও ব্যারিস্টার ফরিদের চরিত্রে আশীষ খন্দকার। এছাড়াও আসামি পক্ষের আইনজীবীর চরিত্রে রয়েছেন মিথিলা।

‘সাহসিকা’র চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক ও নাসিমুল হাসান। এফডিসির নয় নম্বর ফ্লোরে আদালতের সেটে চলচ্চিত্রটির প্রথম ধাপের শুটিং সম্পন্ন হয়েছে। এরপর দ্বিতীয় ধাপের শুটিং বিভিন্ন আউটডোর লোকেশনে হবে বলে জানিয়েছেন নির্মাতা প্রতিষ্ঠান আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল। কাজী মিডিয়া লিমিটেডের প্রযোজনায় ফিচার ফিল্মটি আসছে ঈদে দীপ্ত টিভিতে প্রিমিয়ার হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা