বিনোদন

‘অদ্ভুতুড়ে বইঘর’ রহস্যটা কোথায়

সান নিউজ ডেস্ক: শান্ত নিরিবিলি শহর নিশ্চিন্তপুরে হঠাৎ করে একদিন কোথা থেকে এক বুড়ো এসে হাজির হন। শহরের একপ্রান্তে রাতারাতি একটা বইয়ের দোকান খুলে বসে সে। এরপর থেকেই একের পর এক নিখোঁজ হতে থাকে শহরের মানুষ। রহস্য সমাধানে নামে মামা-ভাগ্নের গোয়েন্দা দল।

এমনই থ্রিলার কাহিনী নিয়ে বোনা হয়েছে ধারাবাহিক নাটক ‘অদ্ভুতুড়ে বইঘর’ এর গল্প। রচনা করেছেন শরীফুল হাসান। পরিচালনায় গোলাম সোহরাব দোদুল। ১০ জুন (বৃহস্পতিবার) থেকে ৩০ পর্বের এই নাটকটি প্রতিদিন দুপর ২টা ৩০ ও রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজমীর আহমেদ মাসুম, নাজিয়া রিজভী সুবাহা, ধ্রুপদী দাস রঙ, রূপকথা বড়ুয়া, জাওয়াদ মাহরুশ জাবির, আয়মান আহনাফ আজান, আশীষ খন্দকার, এস এম মহসিন, হিন্দোল রায়, মোঃ আমিরুল ইসলাম, হারুনুর রশিদ, রাজীব সালেহীন, ইকবাল হোসেন, সূচনা সিকদার প্রমুখ।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা