বিনোদন

গোপন তথ্য ফাঁস করলেন লেডি গাগা!

বিনোদন ডেস্ক: হলিউডের জনপ্রিয় মার্কিন গায়িকা লেডি গাগা মাত্র ১৯ বছর বয়সে ধর্ষণের শিকার হয়েছিলেন। সেই সময় তিনি সন্তানসম্ভবা হয়ে পড়েন। একবার নয় একাধিকবার ধর্ষণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন সাহসী ও স্পষ্টবক্তা হিসেবে পরিচিত গাগা।

গায়িকা তখন সংগীতশিল্পী হিসেবে হলিউডে স্ট্রাগল করছেন। নাম ছিল স্টেফনি, যা এখন ভুলতে বসেছেন শ্রোতা ও দর্শকরা।

সেই সময়ই এক প্রযোজক তাকে জানিয়েছিল, তার সৃষ্ট গানগুলো পুড়িয়ে ফেলা হবে। সেগুলো যদি বাঁচাতে চান তাহলে পোশাক খুলতে হবে। এভাবেই স্পষ্টভাষায় তাকে শারীরিক সম্বন্ধ স্থাপনের জন্য জোর করা হয়েছিল।

এরপর দিনের পর দিন ধর্ষিত হতে থাকেন গাগা। শেষে গর্ভবতী হয়ে পড়েন। অসহায় স্টেফানিকে ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি। সেই দিনগুলোর কথা ভাবলে এখনও ভয় পান গাগা। ওই ঘটনার পর দীর্ঘদিন ভুগেছিলেন অবসাদে।

বহু কষ্টে তা কাটিয়ে উঠেছেন। ২০১৪ সালে এক সাক্ষাৎকারে প্রথম যৌন হেনস্থার কথা স্বীকার করেন লেডি গাগা। এরপর একাধিক সম্পর্কে জড়ান। তবে কোনওটিই স্থায়ী হয়নি। বর্তমানে মাইকেল পোলানস্কি নামের এক উদ্যোগপতির সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।

মার্কিনি ডকুসিরিজ 'দ্য মি ইউ নেভার সি'তে সবার সামনে ফের সরব হবেন গাগা। ওপরা উইনফ্রে এবং প্রিন্স হ্যারি প্রযোজিত এই ডক্যুসিরিজে থাকছে বিশ্বের বিখ্যাত কিছু ব্যক্তিত্বের মানসিক এবং শারীরিক যন্ত্রণাকে জয় করার কাহিনী। প্রথম পর্বেই থাকবে লেডি গাগার জীবনের অভিজ্ঞতা।

উল্লেখ্য, মার্কিন পপ তারকা লেডি গাগার জনপ্রিয়তা আকাশচুম্বী। জিতেছেন গ্র্যামি ও অস্কার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা